April 16, 2026, 3:07 am
শিরোনামঃ
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: স্বামীর হাতে স্ত্রীর নৃশংস মৃত্যু দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ছেলের হাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে। ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন সেনবাগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মিলল চৌমুহনী বাজারে ফেনী জজ আদালতে নরকযন্ত্রণা: টয়লেট সংকটে বিচারপ্রার্থী নারী, শিশু ও বৃদ্ধরা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চান্দরা এলাকায় বিট অফিসারকে ঘুষ দিয়ে আলীশান বাড়ি নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ব্রেন স্ট্রোক বিদায়ী সংবর্ধনায় সম্মানিত হলেন আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার শ্রীমঙ্গল পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ এলাকা থেকে ৫ জন গ্রেফতার তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুমোদন ছাড়াই হাজার লিটার জ্বালানি মজুদ, সেনবাগে প্রশাসনের অভিযানে জব্দ কালিয়াকৈরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে স্বর্ণকারদের হালখাতা: ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কুমিল্লা মুরাদনগর কৃষিজমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ টহল বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার বিএনপি ক্ষমতায় না গেলে ভাত খাবেন না প্রতিজ্ঞা করা ইনু মিয়াকে ১৭ বছর পর ভাত খাওয়ালেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সেনবাগে নিখোঁজ কিশোর,স্বজনের আহাজারি নাজমুল হাসান, পিপিএম: সাহসী নেতৃত্বে নিরাপত্তা, নববর্ষে দৃঢ় অঙ্গীকার হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মামলা কেন হবে: সৈয়দ আমিরুজ্জামান নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ নওগাঁর বদলগাছি ও মহাদেবপুর রায়গাঁ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এমপি ফজলে হুদা দাগনভূঞায় লাইসেন্সহীন ‘হাজী ক্লিনিক’ সিলগালা করল স্বাস্থ্য বিভাগ ১৪৩৩ বঙ্গাব্দের এই নববর্ষ আমাদের মনে করিয়ে দেয় যে, সব ভেদাভেদ ভুলে বাঙালি জাতি ঐক্যবদ্ধ। রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বিএনপি সরকার ক্ষমতায় এসে সবসময় জনগণের কল্যাণের কাজ করেছে- সেলিমুজ্জামান এম,পি মুকসুদপুরে বিভিন্ন আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষককার্ড বিতরণ উপলক্ষে চন্দ্রা এিমোড় অতিক্রম। দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ নাচোলে ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন: মামলা প্রত্যাহারের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
Notice :

জামায়াত নিষিদ্ধ করায় আল্লাহতালা হাসিনাকেই নিষিদ্ধ করে দিয়েছে, অবাদ-নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য রাষ্ট্রের জঞ্জাল পরিষ্কারে যত সময় লাগুক তত সময় দেবো- ঝালকাঠিতে জামায়াতের সেক্রেটারী

এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি:

জামায়াত নিষিদ্ধ করায় আল্লাহতালা হাসিনাকেই নিষিদ্ধ করে দিয়েছে, অবাদ-নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য রাষ্ট্রের জঞ্জাল পরিষ্কারে যত সময় লাগুক তত সময় দেবো- ঝালকাঠিতে জামায়াতের সেক্রেটারী

‘গত ১৫ বছর হাসিনা অনেক মানুষ হত্যা করেছে। শেষ মুহুর্তে ক্ষমতায় টিকে থাকতে ছাত্রদের উপর গুলিবর্ষন করিয়েছে সৈরাচার হাসিনা। আমরা ১৫ বছরে পারিনি ভোট ডাকাত হাসিনাকে হটাতে। কিন্তু শিক্ষার্থীরা হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিয়ে দেশকে মুক্ত করেছে। ফ্যাসিষ্ট হাসিনা আজ ছাত্র-জনতার বিক্ষোভে দেশ ছেড়ে পালিয়ে গেছে। যারা শহীদ হয়েছে তারা নিজের স্বার্থে আন্দোলন করেনি, তারা দেশের স্বার্থে আন্দোলন করেছে জামায়েতে ইসলামী দলটি সবসময় নিহতের পরিবারের পাশে থাকবে।’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা কতৃক আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও ছাত্র জনতা ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারী জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একথা বলেন।

মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল ৯ টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে জামায়াত ইসলামীর শীর্ষ এই নেতা আরো বলেন, ‘গত ১৫ বছরে রাষ্ট্রযন্ত্রের মধ্যে যত জঞ্জাল জমেছে সেইসব জঞ্জাল পরিপুর্ণ ভাবে পরিষ্কার করে তারপর দেশে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীণ সরকারের যতদদিন লাগবে ততদিন আমরা ধৈর্য ধরবো। সৈরাচার হাসিনার পতনের ৪ দিন আগে জামায়াত ইসলামী দলটিকে নিষিদ্ধ করেছিলো, কিন্তু হাসিনার ইচ্ছা আল্লাহ পুরণ করতে দেয়নি। শেখ হাসিনার বুলেটের আঘাতে যারা মারা গেছে তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। যুগ যুগ ধরে বিশ্ববাসী তাদের আলোচনায়, দোয়ায় ও স্মরনে রাখবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা শাখার আমীর অ্যাডভোকেট মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বক্তৃতা করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ অনেকে।বাংলাদেশ জামায়াত ইসলামীর ঝালকাঠি জেলা নেতৃবিন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঝালকাঠির যারা শহীদ হয়েছেন সেইসব শহীদ পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অপরদিকে মঙ্গলবার দুপুরে ঝালকাঠির রাজাপুরে উপজেলার মেডিকেল মোড়ে উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাপ পরওয়ার বলেছেন, জামায়াত নিষিদ্ধ করায় আল্লাহতালা হাসিনাকেই নিষিদ্ধ করে দিয়েছে। ছাত্রসহ অনেকেই স্বপ্নের দেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে কিন্তু নতুন স্বপ্নের দেশ দেখে যেতে পারেননি। নিরাপত্তা শান্তি সুখের দেশ গড়ার যে স্বপ্ন তারা দেখেছিলো। শহীদদের সেই সেই ঐতিহাসিক স্বপ্ন ও রক্তের ঋণশোধ করার জন্য অন্তবর্তীকালিন সরকারের দায়িত্বে দেশকে স্থিতিশীল করে অবাদ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা পর্যন্ত এ সরকারকে আমাদের সাহায্য করতে হবে। অস্থিরতা অরাজকতা ও নৈরাজ্যে সৃষ্টির চক্রান্ত এখনও দেশে চলছে, অরাজকতার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। জামায়াতে সেক্রেটারী বলেন, এ রক্ত ঝরা ইতিহাস জাতির জন্য যুগযুগ ধরে মাইল ফলক হিসেবে থাকবে। জাতি এটা দিয়ে শিক্ষা নিবে শেখ হাসিনা কিভাবে হায়েনার মতো মানুষের উপর নির্যাতন, নিষ্পেশন, শোষন চালিয়েছিলো। গুম, খুন, অপহরণ, আয়নাঘরের মাধ্যমে মানুষের নাভিশ্বাস উঠেছিলো হাসিনা সরকারের বিরুদ্ধে। সেই গণ অভিশাপে এবং আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি আরো বলেন, দেশের ক্লান্তি লগ্নে ছাত্ররাই তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বারে দেশ স্বাধীন করেছে। আমরা ওই সব শহীদ পরিবারের পাশে আছি। যারা সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, ভাই হারিয়েছে তাঁরা হাহাকার না করে মৃত্যু অনিবার্য সেটা মানতে হবে। বুকের কষ্টকে পাথর চাপা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যাতে শহীদদেরকে আল্লাহ জান্নাতের উচ্চমাকাম দান করেন। আপনারা (অভিভাবক) সৌভাগ্যবান, আপনার সন্তানরা শাহাদাত বরণ করেছেন। আপনিও গর্বিত শহীদ পরিবারের সদস্য।

এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar