March 13, 2026, 7:57 pm
শিরোনামঃ
মানবিকতা ও নেতৃত্বে অনন্য লায়ন শাহাদাত হোসেন : সমাজসেবায় আলোকিত এক অনুপ্রেরণার নাম হাজি আলাবকস আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ শ্রীমঙ্গলে এক জমি দুই দফা বিক্রির অভিযোগ রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুল সাধারণ সম্পাদক নির্বাচিত নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নওগাঁর ধামইরহাট ও মান্দায় বজ্রপাতে জালালও পিন্টু নামে ২ কৃষকের মৃত্যু!! পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় গোপালগঞ্জে পাওনাদারদের চাপে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ। গোপালগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহারের ১০ কেজি চাল বিতরণ। বিজিবির অভিযানে ২৪ ঘণ্টায় ৬৬ লাখ টাকার ভারতীয় শাড়ি, জিরা ও গরু জব্দ দৈনিক কালবেলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক শরিফ চৌধুরী মাধবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে বিএনপি নেতা ওসমান ফকিরকে দলীয় সাধারন সম্পাদক পদ থেকে বহিস্কার ঢাকা–খুলনা মহাসড়কে গোপালগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,আহত কয়েকজন গোপালগঞ্জের মুকসুদপুর পূবালী ব্যাংকে জাল টাকাসহ আটক এক ব্যক্তি কোটালীপাড়ায় বিএনপি নেতা ইমরান খন্দকারের উদ্যোগে ইফতার মাহফিল মুরাদনগরের খামারগ্রামে শতবর্ষের ঐতিহ্যে প্রায় ৪ শতাধিক মুসল্লির ইতেকাফ, যুবসমাজের মেহমানদারী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে ১৩ মামলার আসামি গ্রেপ্তার ড্রোন ক্যামেরা দিয়ে হারিয়ে যাওয়া নদীগুলো খুঁজে বের করতে হবে: জীন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী তানোরে যুবকের আত্মহত্যা বীরগঞ্জে জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাঁচানো গেল না গৃহবধূকে কোটালীপাড়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত উপলক্ষে দোয়া ওইফতার মাহফিল আয়োজনে ইমরান খন্দকার। যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক গ্রেফতার কোটালীপাড়ায় গরীব মৎস্যজীবীদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ শ্রীমঙ্গল নতুন বাজার রাস্তা গুলো ফুটপাতে দোকান বসিয়ে উঠেছে যানজটের কারখানা কারাগারে অনুপ্রবেশের চেষ্টা, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বহিরাগত যুবক আটক কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ হবিগঞ্জ জেলা কারাগারে বন্দী রাসেলের মৃত্যু, পরিবারের অভিযোগ কারা কর্তৃপক্ষের অবহেলা মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুর প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জের মুকসুদপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযান,তেল ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সিনা টান করে বলবেন বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া।। আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী।। ফুলগাজীতে অবৈধভাবে মাটি কাটা: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি নবীনগরে ১৫ বছর বয়সী শিক্ষার্থী মোঃ রাইহান উল্লাহ ১০ দিনের এতেকাফে বসা—এলাকাজুড়ে প্রশংসা শ্রীমঙ্গল ভুনবীর চমুহনায় অবস্থিতো হাজী মনু মিয়া এতিমখানায় ওআমিনা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল ও এতিমদের মাঝে ঈদের পোষাক বিতরণ রেগুলেটর না থাকায় দুই তীরেই ভাঙন, নতুন প্রকল্পের আশ্বাস মন্ত্রীর নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত। ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল ——————– প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে -প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২
Notice :

নোয়াখালীতে ধাপে ধাপে বাড়ছে বন্যার পানি, ৫ জনের মৃত্যু

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীতে ধাপে ধাপে বাড়ছে বন্যার পানি, ৫ জনের মৃত্যু

জেলা অধিকাংশ স্হানে আবহাওয়া কিছুটা ভালো থাকায় বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল পর্যন্ত নোয়াখালীতে পানি কিছুটা কমে আসে। তবে শনিবার রাত ১০টার পর থেকে থেমে থেমে বৃষ্টির কারণে আবারও কোথাও কোথাও এক থেকে দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে।

বন্যা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত নোয়াখালী। থেমে থেমে বৃষ্টিপাতের কারণে আবারও বাড়ছে পানি। জেলায় ২০ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে আছে। বন্যার কারণে জেলায় রোববার সন্ধ্যা পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া কিছুটা ভালো থাকায় বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল পর্যন্ত নোয়াখালীতে পানি কিছুটা কমে আসে। তবে শনিবার রাত ১০টার পর থেকে থেমে থেমে বৃষ্টির কারণে আবারও কোথাও কোথাও এক থেকে দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত আরও দুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

রোববার (২৫ আগস্ট ) সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বন্যার কারণে জেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের শিশু জিলহাজুল ইসলাম ও কেশারপাড় ইউনিয়নের বীরকোট পশ্চিম পাড়ার দুই বছর বয়সী আবদুর রহমান এবং সদর উপজেলার কালাদরপ ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া গ্রামের আড়াই বছরের রিয়ান। শিশু তিনটি বন্যার পানিতে ডুবে মারা যায়। এছাড়া বন্যার পানির কারণে ঘরের ভেতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের কাকন কর্মকার ও বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের আবুল কালাম আজাদ।

এদিকে ডাকাতিয়া নদী হয়ে ফেনীর বন্যার পানি সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল ও বেগমগঞ্জ উপজেলায় প্রবাহিত হওয়ায় পানির চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরও অবনতির পাশাপাশি জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার আট উপজেলার ৮৭টি ইউনিয়ন ও সাতটি পৌরসভার ২০ লাখ ৩৬ হাজার সাতশ’ মানুষ পানিইন্দ রয়েছেন। তাদের মধ্যে ৮২৬টি আশ্রয়কেন্দ্রে এক লাখ ৫৩ হাজার ৪৫৬ জন বানভাসি ঠাঁই নিয়েছেন।

পানিবন্দি মানুষের জন্য নগদ ৪৫ লাখ টাকা ও ১৮শ’ টন চাল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবায় ৮৮টি মেডিক্যাল টিম কাজ করছে।

আবহাওয়া অধিদপ্তরের জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আবার‌ো বৃষ্টি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপের কারণে আরও দুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান বলেন, ‘বন্যার কারণে এ পর্যন্ত জেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু পানিতে ডুবে মারা যায়। অপর দুজন ঘরে বন্যার পানি ঢুকে বিদ্যুতের শর্টসার্কিটে মারা গেছেন।

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল বলেন, ‘বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল ও নোয়াখালী সদরে বর্তমানে যে বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা। সেনবাগ কোম্পানীগঞ্জের ওপর দিয়ে কাকড়ি নদী ও ত্রিপুরার পানি এবং নোয়াখালীর বৃষ্টির পানির সমন্বয়ে উজানের পানি মুছাপুর রেগুলেটর হয়ে নেমে যাচ্ছে। বর্তমানে মুছাপুর রেগুলেটর দিয়ে প্রতি সেকেন্ডে ৭৫৬ ঘনমিটার পানি নামছে।’

তিনি বলেন, ‘গতকাল (শনিবার) কোনো বৃষ্টিপাত না হওয়ায় ৪০ সেন্টিমিটার পানি নেমে গেছে। কিন্তু শনিবার রাত থেকে নোয়াখালী এলাকায় আবার ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে গত ১৫ ঘণ্টায় নোয়াখালী সদরে পানির সমতল ১০ মিলিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে যেভাবে পানি নামছে তাতে যদি বৃষ্টি কমে যায় তাহলে আমরা আশাবাদী শিগগিরই বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar