February 19, 2026, 9:44 am
শিরোনামঃ
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পের উদ্বোধনী রংপুর ১ আসনে এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত” ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা মিরসরাইয়ে ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা কুলিয়ারচরে স্বাধীনতার পক্ষের শক্তি বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে উত্তর বন্দরে গ্রামবাসী ও নারীদের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত ৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী–!!! পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নহাটা ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাহাতাব রুবেলকে অব্যাহতি পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে লাখো কণ্ঠের একতা, বিএনপি প্রার্থীর পক্ষে বিশাল মিছিল। কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদাবাজদের থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতী ফয়জুল করীম ৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তৎপরতা*অব্যাহত রয়েছে ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,  রবিবার সকাল ১১টায় জানাজা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের
Notice :

ঠাকুরগাঁওয়ে সাবেক ২ এমপি সহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা ।

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে সাবেক ২ এমপি সহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা ।

ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনে দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিদগ্ধ হয়ে ৪ জনের মৃত্যুর ঘটনায় সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও–১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি দ্রৌপদী দেবী আগরওয়াল সহ ৭৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সম্প্রতি গত ২১ আগষ্ট
বুধবার রাতে মো. জাকির হোসেন ঠাকুরগাঁও সদর থানায় মামলাটি দায়ের করেন। জাকির হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ আরাজী পাইকপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।
মামলার এজাহারে ৭৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলাটি করা হয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফিরোজ ওয়াহিদ। মামলার অন্য আসামিরা হলেন- ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পৌরসভার সদ্য সাবেক মেয়র ও আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বনি আমিন, ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়া, পৌর যুবলীগ নেতা সোহেল, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহাগ, ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো, পৌরসভার কাউন্সিলর একরামুদৌল্লা সাহেব, পৌর আওয়ামী লীগের সভাপতি আকরাম, পৌরসভার কাউন্সিলর জমিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান গুড্ডু, মুন্সিপাড়ার ন্যাংড়া সাদ্দাম, ফরহাদ হোসেন, শাহাজাহান জনি, হেলাল, শান্তিনগর এলাকার জুয়েল, মোস্তফা কামাল, আশরাফুজ্জামান (মুক্তা সরকার), ছিট চিলাং এলাকার সুবর্ণ, মোখলেসুর রহমান, আব্বাস আলী, কিবরিয়া, নজরুল, আমিরা, মমিন, মাজহারুল, তপু, সোহারাব হোসেন, মোস্তাফা (তোতলা) নুর আলম, তৌফিক এলাহী, আকরাম হোসেন মিঠু, আমিরুল ইসলাম, রাজা মেম্বার, গোলাম মর্তুজা সরকার, সোহেল, ফরহাদ, রুবেল, আনারুল ইসলাম, মো. মন্টু, আনোয়ার হোসেন, হবিবর রহমান, মহিমউদ্দীন, হারুন, কামরুল ইসলাম, মোকসেদ (চোর), মো. ফারুক, কামরুজ্জামান (কামু), আজিজুর রহমান (আইজুল), মো. ফিরোজ, মোমিনুল ইসলাম, মিনহাজুল ইসলাম, আতাউর মৌলানা, মো. সাত্তার, মেহেদী হাসান, কুরবান আলী (আপন), মো. সেলিম, করিমুল্লাহ , আব্দুস নুর, মো. রাসেল (চোর), আলতাফ হোসেন, আরাজীপাইকপাড়া গ্রামের মাজহারুল ইসলাম, আবু সাঈদ, মো. মোস্তফা, সইফুল মেম্বার, রফিকুল, ব্যবসায়ী খাইরুল হক, মো. সামু, মো. তৈয়ব আমিন, মো. আলম, মো. সামসুজ্জামান।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা বাদীর ছেলে মো. রাকিবুল হাসান (রকি) সহ আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি-ধামকি ও প্ররোচনা দিতে থাকে এবং আসামিরা তাদের হত্যার পরিকল্পনা করে। দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাকিবুল হাসান রকি, আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হান আন্দোলনে অংশ নেওয়ার জন্য ঠাকুরগাঁও স্টেশন রোড এলাকায় বালিয়াডাঙ্গী -পীরগঞ্জ তিন রাস্তার মোড়ে জমায়েত হতে থাকে। ঘটনার দিন (৫ আগস্ট) বিকেলে আসামিরা রাকিবুল হাসান (রকি) সহ আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে ১৮-২৪ নম্বর আসামি তাদের পূর্ব পরিকল্পনা অনুসারে কৌশলে ১৮ নম্বর আসামির বাড়িতে নিয়ে যায় এবং আন্দোলন বন্ধসহ অর্থের প্রস্তাব দেয় তাঁরা। এতে তাঁরা রাজি না হলে হুমকি দিতে থাকে। তাদের ঘরে মধ্যে আটকে রেখে বাইরে থেকে গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয়। এতে তাঁরা অগ্নিদগ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান রকিকে রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন। আরও উন্নত চিকিৎসার জন্য সেখানকার চিকিৎসক ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করলে ১০ আগস্ট ভোর ৬টায় রাকিবুল হাসান রকি মারা যান। আর আল মামুন ঠাকুরগাঁও থেকে ঢাকা যাওয়ার পথে মারা যায়। শাওন, পারভেজ ও আবু রায়হান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আরও বলা হয়, নিহতের দাফন প্রক্রিয়াসম্পন্ন ও সাক্ষীদের কাছ থেকে আসামিদের নাম সংগ্রহ করে এজাহার দায়েরে বিলম্ব হয়েছে। এরই মধ্যে মামলার ৩৭ নম্বর আসামি পৌরসভার সদ্য সাবেক মেয়র ও আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যাকে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১টার দিকে বোদা থানার থানাপাড়ার জনৈক শাহজাহানের বাসা থেকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার দুপুরে অগ্নিদগ্ধ হয়ে নিহত রাকিবুল হাসান রকির বাবা মো. জাকির হোসেনের দায়ের কৃত হত্যা মামলায় সাবেক মেয়রকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আর মামলার প্রধান আসামি সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে শুক্রবার (১৬ আগস্ট) রাতে গ্রেপ্তার করে ছাত্র আন্দোলনে বিস্ফোরক ব্যবহারসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদানের অভিযোগে শনিবার (১৭ আগস্ট) বিস্ফোরক দ্রব্য আইনে কারাগারে পাঠান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar