February 19, 2026, 5:51 am
শিরোনামঃ
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পের উদ্বোধনী রংপুর ১ আসনে এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত” ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা মিরসরাইয়ে ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা কুলিয়ারচরে স্বাধীনতার পক্ষের শক্তি বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে উত্তর বন্দরে গ্রামবাসী ও নারীদের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত ৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী–!!! পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নহাটা ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাহাতাব রুবেলকে অব্যাহতি পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে লাখো কণ্ঠের একতা, বিএনপি প্রার্থীর পক্ষে বিশাল মিছিল। কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদাবাজদের থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতী ফয়জুল করীম ৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তৎপরতা*অব্যাহত রয়েছে ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,  রবিবার সকাল ১১টায় জানাজা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের
Notice :

শ্রীমঙ্গল পৌরসভার সদ্য বিদায়ী মেয়র, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মধু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন-।।।

মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ সোহানুর রহমান সোহান

শ্রীমঙ্গল পৌরসভার সদ্য বিদায়ী মেয়র, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মধু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন-।।।

‘গতকাল ১৯ আগস্ট ১২টি সিটি করপোরেশনের মেয়র, ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সারা দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও ৩২৩ টি পৌরসভার মেয়রদের অপসারণ করেছে। বর্তমানে দেশের রাষ্ট্র ক্ষমতায় নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বতীকালীন সরকার স্থানীয় সরকারের এই চার স্তরে উল্লেখিত জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে।
এর মধ্যে ৯৯ ভাগ জনপ্রতিনিধিই ছিল পতিত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের লোকজন।
আমি জনগনের ভোটে নির্বাচিত পৌর মেয়র হিসেবে অন্তর্বতীকালীন সরকারের এই সিদ্ধান্তকে আনন্দের সাথে স্বাগত জানাচ্ছি’।
তিনি বলেন- ‘বিগত ২০১৫ সালের পুর্বে দেশে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হতো। আওয়ামী লীগ সরকার ২০১৫ সালে আইন সংশোধন করে দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করে। শুরুর দিকে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল। তবে সেখানে আওয়ামী লীগ কর্তৃক ব্যাপক কারচুপি ও দখলের অভিযোগ ওঠে। ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রায় একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এতে কার্যত জেলা ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন ও পৌরসভার প্রায় সব শীর্ষ পদই আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে চলে যায়’।
তিনি বলেন, ‘গত ২০২১ সালের পৌর নির্বাচনে আমি যে প্রতিকুল পরিস্থিতিতে মেয়র পদে নির্বাচন করি তা সকলেই অবগত আছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, আবু হোসেনের মতো এক ডজন কেন্দ্রীয় নেতারা শ্রীমঙ্গলে অবস্থান করে আওয়ামিলীগের পক্ষে নির্বাচনী জনসভা করে আমাকে হুমকি দিয়েছিল। শ্রীমঙ্গলবাসীসহ দেশবাসী সকলের জানা আছে ওই নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে সিলেট মহানগর, মৌলভীবাজার জেলা আওয়মীলীগের শীর্ষ নেতারা ছাড়াও মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার আওয়ামীপন্থী সকল উপজেলা, পৌর মেয়র, এমনকি ইউপি চেয়ারম্যানরাও আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ হয়ে আমার বিরুদ্ধে প্রচারণায় নামেন’।
শুধু তাই নয় ২৫ নভেম্বর মধ্যেরাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাসভবনের ভেতরে ঢুকে হামলা চালায়। সেই হামলায় আমার একমাত্র ছেলে মুরাদ হোসেন সুমন, ভাতিজা মোশারফ হোসেন রাজসহ পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে তারা সেখান থেকে পালিয়ে যায়। এমনকি নির্বাচনী প্রচারনায় নানাবিধ বাঁধা দেয়া, পুলিশি হয়রানি, হামলা, কর্মীদের নিপিড়ণ এবং আমার কর্মীদের মারধর করে হয়রানি করা হয়েছিল। নির্বাচনের দিন আওয়ামীলীগ আমাকে পরাজিত করার যত রকম চেষ্টা করা দরকার তা সবই করেছে। কিন্তু শ্রীমঙ্গলের সাধারন মানুষ সাহস নিয়ে সব প্রতিকূলতা মোকাবেলা করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন’।
শ্রীমঙ্গলের সাবেক মেয়র বলেন, আমি নির্বাচিত হওয়ার পর বিএনপির নেতা কর্মীরা শ্রীমঙ্গল পৌরসভায় বিভিন্ন সভা সমাবেশ করে কথা বলার সুযোগ পেয়েছিল। সে সময় পৌরসভার ভিতরে মহসিন অডিটরিয়মে বিএনপির সদস্য সংগ্রহ, মহিলা দলের সমাবেশ, প্রতিষ্ঠাবার্ষিকী, জন্মবার্ষিকী, এমনকি বিএনপি অসংখ্য নেতাকর্মীদের নিয়ে ঈদ পূণ:মিলনীসহ বিভিন্ন সভা সমাবেশ করা হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ দেশের প্রথম সারির পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে।
অনেকেরই জানা আছে ২০১১ সালে পৌরসভায় মেয়র নির্বাচিত হওয়ার পর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এর দোসররা আমাকে শপথ গ্রহণে বাধা প্রদান করে। পরে আদালতের শরণাপন্ন হই। তৎকালীন সময়ে আদালতের নির্দেশে আমাকে শপথ গ্রহণ করতে দেয়া হয়। এর আগে ২০০১ সালে শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকায় আমি বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ মার্কায় নির্বাচনে অংশ নেই। এখন যারা অনেকেই বিএনপির নেতাকর্মী বলে দাবি করে তৎকালীন সময়ে তারা ধানের শীষের বিপক্ষে গিয়ে ঘড়ি মার্কা এবং আওয়ামী লীগের নৌকা মার্কার পক্ষে কাজ করেন’।
তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করে তখন একটি চক্র লুটপাট ভাঙচুরে সাথে নিজেদের সামিল করেন। যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেদিন ও তারপর থেকে ছাত্র জনতা, পরিবারের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে জীবন বাজি রেখে বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তি, সংখ্যালঘু পরিবারের উপাসনালয়, পাঁচ ৫ তারকা মানের রিসোর্ট গ্র্যান্ড সুলতান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং দল মত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণের জানমাল রক্ষায় ঝাঁপিয়ে পড়ি। সেসব কাজে শ্রীমঙ্গলের আপামর জনসাধারণের ব্যাপক সমর্থন পাই। শুধু তাই নয় বিগত দিনে শ্রীমঙ্গল পৌরবাসী এবং শ্রীমঙ্গল- কমলগঞ্জের সর্বস্তরের মানুষের পাশে ছিলাম, যদি আল্লাহ সহায় থাকেন মৃত্যুর আগ পর্যন্ত সবার পাশে থাকবো ইনশাল্লহ’।
তিনি বলেন, ‘সদ্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে। কিন্তু স্বৈরাচারের বিনা ভোটে নির্বাচিত দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হিসেবে রাষ্ট্রের বিভিন্ন স্তরে গেঁড়ে বসেছিল। আওয়ামী লীগ সমর্থিত এসব বিনা ভোটের জনপ্রতিনিধিরা তাদের স্থানীয় সরকারের অফিসগুলোকে যে ভাবে দলীয় কার্যালয়ে পরিনত করা হয়েছিল- সারা দেশ থেকে তাদের অপসারণ করার ফলে তারা এসব দপ্তর ব্যবহার করে দেশ বিরোধী কার্যক্রম পরিচালনার পথ বন্ধ করায় অন্তর্বর্তিকালীন সরকারকে ধন্যবাদ জানাই। এছাড়াও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সহ বর্তমান নির্দলীয় নিরপেক্ষ সরকারের রাষ্ট্র সংস্কারের সকল পদক্ষেপকে আমি স্বাগত জানাই’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar