January 22, 2026, 4:47 pm
শিরোনামঃ
নাসিরনগরের এডভোকেট একে এম কামরুজ্জামান মামুনসহ বহিষ্কার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশে অভিযান চালিয়ে দুই ডাকাত আটক ভয়ের পরিবেশ তৈরি করে ইউএপির দুই শিক্ষককে বরখাস্ত, পুনর্বহালের দাবি পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন ১১ প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে ঝিনাইদহ কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর সন্ত্রাসী হামলা। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫ ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না—নূরুল ইসলাম বুলবুল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে ৩ টি সংসদীয় আসনে মোট ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে । গোপালগঞ্জ মুকসুদপুর চাকু ও ওষুধ নিয়ে হাবিব বোরখা পড়ে মাদ্রাসায় প্রবেশ।পুলিশ তাকে আটক করেছে নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে নিহত এক । রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় ৫০ হাজার পিস ইয়াবা এবং ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।  নোয়াখালীতে ডিএনসির সফল অভিযান: গাঁজা গাছ উদ্ধার, প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত খাগড়াছড়ি: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট রাজনীতিতে নতুন দিক দেশবাসীকে এতে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জিএম কাদের শিক্ষা উন্নয়নে ৩ বিজিবি’র মানবিক উদ্যোগ: পানছড়িতে স্কুল ব্যাগ ও সোলার প্রদান সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত: অসহায় শিক্ষার্থীর পড়াশোনার ভার নিলেন আমান উল্লাহ্ সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা রূপগঞ্জে বিক্রমপুর স্টীল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে ১ জন নিহত, আহত-১ কারাগার থেকেই ভোটাধিকার প্রয়োগ: খাগড়াছড়ি জেলা কারাগারের ১৬ বন্দী দিচ্ছেন পোস্টাল ব্যালটে ভোট ঝিনাইদহের নবগঙ্গা নদীর পরিচ্ছন্নতা অভিযান। নড়াইলের কালিয়ায় গাঁজার গাছসহ দুইজন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা রামপালে এ জামাত ইসলামের প্রার্থী আঃ ওয়াদুদ এর সাথে সাংবাদিক দের মতবিনিময় দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত -: শোক সংবাদ :- কুলিয়ারচরে বিএনপি নেতা আনোয়ারুল হক আর নেই চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১কেজি গাঁজাসহ আটক টুঙ্গিপাড়ায় চায়ের দোকানে অজ্ঞাত ব্যক্তির রহস্যজনক মৃত্যু গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার। সীমান্তে বাড়ছে আতঙ্ক,পরিত্যক্ত অবস্থায় ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার বিজিবি কক্সবাজার মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জ-১ আসনে গণ-অধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়ার মনোনয়ন বৈধতা পেলেন পানছড়িতে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এঁর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শামশুল হক আটক। দৈনিক বর্তমান বাংলা পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলো চা বাগানের সন্তান স্বরণ সিং কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান ঝিনাইদহে হোটেল মালিককে হাতুড়িপেটা ও নগদ টাকা লুট। পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি: সিরাজুল মনির নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Notice :

নওগাঁয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ভূয়া নার্সদের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন।।।

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ভুয়া নার্সদের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফরা। বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী নার্সেস সোসাইটির উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় অন্তত ৩ শতাধিক শিক্ষার্থী। এসময় বৈষম্য বিরোধী নার্সেস সোসাইটি নওগাঁর সমন্বয়ক ইসমাইল হোসেন, রেজিস্টার্ড নার্স নাফিসা তাবাসসুম, ডিপ্লোমা নার্স এমরান হোসেন ও নিশাত তাসনিমসহ শহরের সরকারি -বেসরকারি ৩টি ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা সিভিল সার্জনের কাছে এ সংক্রান্ত স্বারকলিপি প্রদান করা হয়। একই সাথে ৪৮ ঘন্টার মধ্যে ভুয়া নার্সদের অপসারণে স্বাস্থ্য বিভাগকে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। তা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেয় বৈষম্য বিরোধী নার্সেস সোসাইটি।
রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী নিশাত তাসনিম বলেন, ভুয়া নার্সদের ভুল সেবায় প্রায়ই রোগীদের মৃত্যু হয়। সেই মুহুর্তে রোগীদের স্বজনরা নার্সদের অদক্ষ হিসেবে অপবাদ দেয়। এর আড়ালের গল্প কেউ দেখতে আসে না। বিপরীতে একজন রেজিস্টার্ড নার্সকে দীর্ঘ বছর নার্সিং বিষয়ে পড়াশোনা করে এরপর কর্মক্ষেত্রে যোগ দিতে হয়। অথচ ভুয়াদের দাপটে প্রকৃত নার্সরাই এখন কর্মহীন। আমরা এসব ভুয়া নার্সদের অপসারন চাই। নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এমরান হোসেন বলেন, নওগাঁর হাসপাতাল-ক্লিনিকগুলোতে ভুয়া নার্সে ভরা। বিশেষ করে উপজেলা পর্যায়ে রেজিস্টার্ড নার্স একেবারে নেই বললেই চলে। এভাবে আর চলতে দেওয়া হবে না। ভুয়া নার্স নির্মূলে আমরা সবাই এক হয়ে মাঠে নেমেছি। এই সংগ্রাম চলবে।বৈষম্য বিরোধী নার্সেস সোসাইটি নওগাঁর সমন্বয়ক ইসমাইল হোসেন বলেন, ভুয়া নার্সদের দৌরাত্ম এতোটাই বেড়েছে যে এদের কারণে আমাদের টিকে থাকা কঠিন। অল্প বেতনে এসব অদক্ষরা কাজ করে। তাঁদেরকে নার্স হিসেবে দেখিয়ে হাসপাতাল ক্লিনিকগুলো রোগীদের সাথে প্রতারণা করে আসছে। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। এ ঘটনায় আমরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে সিভিল সার্জনকে দেয়া স্বারকলিপিতে স্পষ্টভাবে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। এ সময়ের মধ্যে প্রত্যেক ভুয়া নার্সকে সনাক্ত করে তাঁদের অতিসত্বর অপসারন করতে হবে। এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম বলেন, যারা নার্স না হয়েও নার্স সেজে কাজ করছেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ্যা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সঙ্গে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে অভিযুক্তদের অপসারণে ১ সপ্তাহের সময় বেঁধে দেওয়া হবে। আশা করছি প্রকৃত রেজিস্টার্ড নার্সরা শীঘ্রই তাঁদের নায্য অধিকার ফিরে পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar