May 20, 2026, 8:00 pm
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
Notice :

চট্টগ্রাম প্রেসক্লাবের সংকট: কোন পথে সমাধান?

মো. কামাল উদ্দিন

চট্টগ্রাম প্রেসক্লাবের সংকট: কোন পথে সমাধান

সাংবাদিকতা, যাদের জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়, তাদের একটি মহল আজ নিজেদের পবিত্র পেশাকে কলঙ্কিত করছে। একাংশের সাংবাদিকদের নির্ভীকতার চেয়ে দালালি, চাঁদাবাজি, তোষামোদিসহ অসংখ্য অপকর্মে লিপ্ত হতে দেখা যায়। এরা নিজেদের স্বার্থে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নকে নিজেদের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করছে এবং এর মাধ্যমে বিভিন্ন সুবিধাও ভোগ করছে।
যারা প্রেসক্লাব বা ইউনিয়নের সদস্য, তারা নিজেদের প্রকৃত সাংবাদিক হিসেবে দাবি করে। কিন্তু এদের বাইরের সাংবাদিকদের মান্যতা দিতে রাজি নয়। অথচ বাইরে থাকা সাংবাদিকরা অনেক ক্ষেত্রেই আরো বেশি লেখালেখি করে। যেটা অনেক সময় এই তথাকথিত সাংবাদিকদের তুলনায় গুণগত মানে এগিয়ে থাকে। এখানে প্রশ্ন ওঠে, পেশাদার সাংবাদিক বনাম অপেশাদার সাংবাদিক কীভাবে সংজ্ঞায়িত করা হয়? শুধুমাত্র প্রেসক্লাবের সদস্য হলেই কি কেউ পেশাদার সাংবাদিক হয়ে যায়, আর সদস্য না হলে অপেশাদার? এই বৈষম্যের প্রশ্ন সামনে রেখে আমি কিছু কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করলাম। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেখা গেছে, চাটুকার সাংবাদিকরা যারা পূর্বে শেখ হাসিনা সরকারের দালালি করেছে, তারা এখন বিভিন্নভাবে নিজেদের নতুনভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে! তারা এক সময় যেভাবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা প্রেমিক সেজে দালালি করেছে, আজ তারা একইভাবে ড. ইউনুস প্রেমিক হিসেবে নিজেদের উপস্থাপন করছে। এ ধরনের সাংবাদিক নেতাদের কার্যক্রম নিয়ে আলোচনা করতে গেলে অন্তহীন কথার স্রোত শুরু হয়ে যায়। একজন সাধারণ লেখক হিসেবে, আমি যখন এই তথাকথিত সাংবাদিকদের অন্যায় অত্যাচারের কথা লিখতে বসি, তখন লজ্জা হয়। এই তথাকথিত নেতারা নিজেদের প্রেসক্লাবের বাইরে থাকা নির্ভীক সাংবাদিকদের প্রকৃত সাংবাদিক হিসেবে স্বীকৃতি দেয় না। তারা প্রায়ই এই সাংবাদিকদের ভুয়া বা অপেশাদার বলে আখ্যা দেয়, যা সম্পূর্ণ অন্যায়। অথচ প্রেসক্লাবের সদস্যদের মধ্যে অনেক নামসর্বস্ব পত্রিকার সাংবাদিক রয়েছে, যাদের কাজ সম্পর্কে কারো কোনো ধারণাও নেই। তারা প্রেসক্লাবের সদস্য হওয়ার মাধ্যমে বড় সাংবাদিকের পরিচয়ে নিজেদের প্রতিষ্ঠিত করে রেখেছে। প্রকৃতপক্ষে, যদি কাউকে ভুয়া সাংবাদিক বলতে হয়, তবে তাদেরকেই বলতে হবে। এখন প্রশ্ন হলো, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য হওয়ার দাবি নিয়ে যারা এতদিন ধরে বৈষম্যের শিকার হয়েছে, যারা সমাজের চোখে ভুয়া সাংবাদিক হিসেবে পরিচিত হয়েছে, তাদের কী হবে? তারা আজ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে নিজেদের অধিকার নিয়ে কথা বলছে। তারা শেখ হাসিনা সরকারের সময় যারা দালালি ও চাঁদাবাজি করে সম্পদের পাহাড় গড়েছে, তাদের চিহ্নিত করার চেষ্টা করছে। এই চেষ্টা ব্যর্থ করতে কিছু মানুষ তাদেরকে ভুয়া সাংবাদিক বলে প্রচার চালাচ্ছে। চট্টগ্রাম প্রেসক্লাব শুধু কিছু সাংবাদিকের আশ্রয়স্থল হতে পারে না। যেহেতু এটি চট্টগ্রামের, তাই শহরের বাইরে থেকেও সদস্য হওয়ার অধিকার থাকা উচিত। কিন্তু এই ক্লাবকে কিছু সাংবাদিক তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছে এবং লুটপাট করে খাচ্ছে। তবে এখানে আমি বলবো, গণহারে সদস্য গ্রহণের প্রয়োজন নেই, কিন্তু যাদের সদস্য হওয়ার যোগ্যতা রয়েছে, তাদেরকে সদস্য করলে ক্লাবের কোনো ক্ষতি হবে না। বরং এতে ক্লাবের উন্নতি হবে। আন্দোলনকারীরা বলছেন, সদস্য সংখ্যা বাড়লে তাদের লুটপাটের ভাগাভাগি করতে হবে, যা তাদের পছন্দ নয়।
এই সংকটের সমাধানে চট্টগ্রাম প্রেসক্লাবের উচিত একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা। মনে রাখতে হবে, চট্টগ্রাম প্রেসক্লাব কারো একক মালিকানা নয়। এটি চট্টগ্রামের সকল গণমাধ্যম কর্মীদের জন্য। সরকারের যেমন পরিবর্তন হয়, তেমনি প্রেসক্লাবের নেতৃত্বও পরিবর্তিত হবে। তবে ক্লাব তার স্থানেই থাকবে, এবং এর সদস্যরাই ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে।
মনের ক্ষোভ খুবই খারাপ একটি জিনিস, এবং যখন তা বিক্ষোভে পরিণত হয়, তখন তা অত্যন্ত ভয়ংকর হতে পারে। প্রেসক্লাবের অতিউৎসাহী নেতাদের তাদের আচরণ ঠিক করতে হবে। তারা যে কোনো কথা শুনলেই পেশাদার সাংবাদিকদের ভুয়া সাংবাদিক আখ্যা দিয়ে নাজেহাল করে, তা থেকে বিরত থাকতে হবে। প্রেসক্লাবের কোনো ক্ষমতা নেই সাংবাদিকদের সনদ দেওয়ার। পত্রিকা থেকেই সাংবাদিকরা সনদ পেয়ে থাকে, যা তাদের প্রেসক্লাবের সদস্য হওয়ার যোগ্যতা দেয়। আমি আশা করি, এই চলমান সমস্যা সমাধান হবে এবং সকল বৈষম্যের অবসান ঘটিয়ে চট্টগ্রামের সব গণমাধ্যম কর্মী একসাথে কাজ করবে।
সাংবাদিকতা নিয়ে দলাদলি হানাহানি মারামারি হামলা মামাল কোন অবস্থায় সুন্দর বিষয় নয়- সাংবাদিকরা রাজনীতি করবে এবং করতে পারবে, যুগে যুগে করে আসছে, তা কিন্তু পেশাগত স্থানের বাইরে। রাজনীতি করার সবার অধিকার রয়েছে, উপমহাদেশে বেশিভাগ লেখক ও সাংবাদিকরাই রাজনৈতিক ছিলেন, তবপ তাদের রাজনীতির একটা সীমারেখা নির্দিষ্ট ছিলো, তারা রাজনীতিকে দালালী হিসেবে নিতেন না। রাজনীতি কেন পেশা নয়, রাজনীতি হলো মানবসেবা, এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা, আজ যেসব সাংবাদিকরা রাজনীতি করেন তা কিন্তু মানবসেবা নয়, রাজনীতির সাইনবোর্ড গলায় ঝুলিয়ে নিজেকে জাহেল করে অবৈধ সুযোগ সুবিধা আদায় করা- এই সব কথা লিখতে আমার লজ্জা হচ্ছে আজ সাংবাদিকরা প্রশ্নবোধক প্রাণী হিসেবে উপস্থাপিত হচ্ছে মানুষের চোখে।

লেখক : প্রাবন্ধিক, গবেষক ও সাংবাদিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar