গতকাল বিকেল ৩ টার দিকে নরসিংদীর ভেলানগর জেল খানার মোড়ে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও ছাত্রদের কর্মসূচি চলাকালিন দাওয়া পালটা দাওয়ায় ১০ জন আহতের খবর পাওয়া গেছে ।
জানাযায় বিভিন্ন পেশার শ্রেণীর মানুষ ও ছাত্রদের আন্দোলন চলা কালীন, আওয়ামীলীগ,যুবলীগে ও ছাত্রলীগের নেতা কর্মিরা তাদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন । কথা কাটাকাটির
একপর্যায়ে দুই পক্ষের ধাক্কাধাক্কি শুরু হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে সংঘর্ষে ১০ জন আহত হয় ।
এসময় নরসিংদী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান রহমান রিচি ছাত্রীদের উপর মারধর ও হামলার অভিযোগ উঠেছে ।
এদিকে নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com