কুয়াকাটা সৈকতের ভেসে আসা অঙ্গাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
গত বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে স্থানীয়রা কুয়াকাটা জিড়ো পয়েন্ট থেকে পূর্বদিকে ঝাউবন এলাকায় অজ্ঞত লাশ দেখতে পেয়ে নৌ পুলিশ কে খবর দেয়। কুয়াকাটা নৌ পুলিশ তাদের ফোর্স নিয়ে দ্রুত ঘটনা স্থানে গিয়ে লাশ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শী আঃ বারেক বলেন, ঝাউবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম পরে দুর্গন্ধ পাচ্ছিলাম, এদিক ওদিক তাকিয়ে দেখি একটি লাশ পরে আছে। তারপর নৌপুলিশ কে খরব দেই।
নৌ পুলিশ পরিদর্শক (নি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমি খবর পাওয়া মাত্র এস আই (নিঃ) মোঃ মাহাবুব আলম ও ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লাশের ছবি তুলে, পরিচয় উদঘাটন করার জন্য চেষ্টা করি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, জেলে হতে পারে। তবে বেশ কয়েক দিন আগে মৃত্যু হয়েছে একারণে শরীরের চামড়া খসে গিয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার জানান, কুয়াকাটা সৈকত থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। এখনি পরিচয় নিশ্চিত করা যায় নি। কুয়াকাটা নৌপুলিশ বাদী হয়ে মহিপুর থানায় অপমৃত্যু মামলা নং ১৪/২৪ দায়ের করেন। লাশ ময়না তদন্তে পটুয়াখালী হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।