December 7, 2025, 1:18 am
শিরোনামঃ
দুমকি উপজেলা সহ জেলায় ৩ টি উপজেলায় যোগদান করলেন তিন নারী নির্বাহী কর্মকর্তা।। চাঁপাইনবাবগঞ্জে বিজয় মাসে যুবক ও তরুন প্রজন্মকে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা গোপালগঞ্জের অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার প্রধান আসামি রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা। ধর্ষণের অভিযোগের শিক্ষক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির উদ্যোগে ভারতীয় নাগরিকের লাশ দেখতে পেল বাংলাদেশীর আত্মীয়স্বজনরা মুক্তিযুদ্ধের সংগঠক ও ‘৭১-এর শহীদ পবন তাঁতী দিবস আজ নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন কালীগঞ্জে মহাসড়কের উচ্ছেদে লুটপাটের মহাট: মসজিদ ভাঙা হলো, মন্দির-প্রভাবশালীর দোকান বেঁচে গেল! যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন বিএনপি কামরুজ্জামান রতন আগামী ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত দিবস রূপগঞ্জে ৭০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প চকো প্লাস সিরাপ আটক বেগম খালেদা জিয়া: আপষহীনতা, ত্যাগ ও অনন্য নেতৃত্বের এক মহত্‍ মানবিক অধ্যায়।। প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম উপাচার্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পটুয়াখালী ভার্সিটিতে, ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত।। দুমকি উপজেলায়, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ।। দুমকি উপজেলায়, ভয়াবহ অগ্নিকাণ্ডে ভাতের হোটেল পুড়ে ছাই।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় ২ গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ, থানায় মামলা বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক কোর্স- এর উদ্বোধন মনোনয়ন প্রতিযোগিতা শেষ এখন ধানের শীষকে বিজয়ী করতে হবে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর রশীদ দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী বাঘার আড়ানী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত র‌্যাবের কাছ থেকে মাদকব্যবসায়ীকে ছিনিয়ে নিল সন্তাসীরা অফিস টাইমে ফাঁকা চেয়ার: ভূমি অফিসে সেবা বঞ্চিত জনগণ, ইউএনও’র হস্তক্ষেপের আশ্বাস পরিবর্তনের অঙ্গীকার—সুনামগঞ্জ-১ এ মুজ্জাম্মিল হকের মতবিনিময় সভা মধ্যনগরে মোশাহিদ তালুকদারের নির্দেশে বিএনপি অফিসে হামলার অভিযোগ — বিক্ষোভে উত্তাল এলাকাবাসী রাউজানে চার ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা : গুঁড়িয়ে দেওয়া হলো চিমনিও চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল তাড়াশে সার বিতরণ নীতিমালা–২০২৫ বাস্তবায়নে ডিলার ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হোসেন্দী ইউনিয়ন জনগন দোয়া মাহফিল কারখানায় কর্মরত নারী শ্রমিক মর্জিনা বেগম ট্রলিচাপায় নিহত, এলাকাবাসীর বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যারাথন দৌড় কালীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত ১৩ বছর বয়সী মরিয়মের রহস্যজনক নিখোঁজ সেনা-বিজিবির যৌথ জালে ধরা পড়ল ১৫ বোতল মদ নিয়ে ২ পাচারকারী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহ কালিগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া নিয়ে ভিত্তিহীন নিউজ: আসল ঘটনা যা জানা গেল মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বাড়ি ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে যশোর থেকে নিখোঁজ ছাত্র উদ্ধার, সাঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর এল, ডি, পির আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাগুরায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন স্বর্ণালী জোয়ারদার রিয়া। মাগুরা শ্রীপুরে বেগম খালেদা জিয়ার  রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তিতে পটুয়াখালী ভার্সিটিতে দোয়া মাহফিল।। দুমকি উপজেলায়, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।। দুমকি উপজেলায়, প্রস্তাবিত বিধিনিয়োগ বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট।। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন প্রদান।
Notice :

জয়পুরহাটে রাস্তা কেটে সরু করায় দূর্ভোগে অর্ধশতাধিক পরিবার

মো:আল আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার ভূটিয়াপাড়া এলাকার চক উজাল গ্রামে রাস্তা কেটে সরু করায় মুক্তিযোদ্ধাসহ অর্ধ শতাধিক পরিবারের সাধারন মানুষ চরম ভোগান্তিতে পরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটির পার্শবর্তী জোতদাররা ওই রাস্তাটি কেটে সরু করেছেন বলে ভূক্তভোগীদের অভিযোগ।
জানা গেছে, সদর উপজেলার প্রত্যন্ত চক উজাল গ্রামের সাধারন মানুষসহ রিকসা-ভ্যান, গরুর গাড়ী ইত্যাদি যানবাহনের যাতায়াতের জন্য ৬/৭ ফুট চওড়া একটি মেঠোপথ ছিল সূদীর্ঘ ৬০/৭০ বছরেরও আগে থেকে।
ওই রাস্তাটির দু’পাশে একই গ্রামের অভিযুক্ত খাযইরুজ্জামান ও আবু সুফিয়ান হেলালের জমি থাকায় তারা গত প্রায় দু’ মাস আগে রাস্তাটির এক পাশে পুকুর খনন করেন। আর অন্য পাশে মাটি কেটে রাস্তটি দেড় থেকে ২ ফুট সরু করেন। এতে ওই সরু রাস্তা দিয়ে রিক্সা ভ্যান তো দূরের কথা সাইকেল চালিয়ে যেতে পারছেন পথচারীরা। এ ব্যপারে জেলা প্রশাসক, উপজেলা, নির্বাহী কর্মকর্তা, পুলিশ, ইউপি চেয়ারম্যান ও মেম্বারের কাছে প্রতিকার চেয়েও আবেদন করেও কোন লাভ হয়নি।
ওই গ্রামটিতে মোট ৪ জন মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস ছাড়াও সেখানে একটি ঈদগাহ মাঠ, কবরস্থান ও পীরের মাজার রয়েছে, যেখানে বছরের বিভিন্ন সময় ওরস, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এসব ধর্মীয় আচার-অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত-মুসল্লীরা অংশ গ্রহন করে থাকেন।
এমন মন্তব্য করে একই গ্রামের মুক্তিযোদ্ধা মেখলেছার রহমান ও প্রতিবেশী ভূটিয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা ওসমান গনি অভিযোগ করেন, এই গ্রামে চার জন মুক্তিযোদ্ধা পরিবারের প্রায় ২০/৩০ জন সদস্য ছাড়াও আশপাশের সাধারন মানুষ রয়েছে।
জয়পুরহাট সরকারী কলেজে তৃতীয় বর্ষের ছাত্র আমিনুল ইসলাম ও পার্শ্ববর্তী ভূটিয়াপাড়া উচ্চবিদ্যায়ের নবম শ্রেণীর ছাত্রী সোহানা আক্তার মিম্মা জানায়, এই গ্রাম থেকে প্রতি দিন কষ্ট করে যতায়াত করতে হয় বিভিন্ন

শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।
চক উজাল গ্রামের মেহেদি হাসান পান্না, আবুজার রহমানসহ গ্রামবাসীরা অভিযোগে বলেন, এই এলাকার প্রসুতীসহ জরুরী রোগাক্রান্তদের জরুরী চিকিৎসা দিতে ওই সরু পথ দিয়ে যাওয়া কোন ভাবেই সম্ভব নয়। এ ছাড়া অভিযুক্তরা যে একই রাস্তার অপর পাশে একটি পুকুর খনন করেছেন, সেখানে বৈদ্যুতিক খুঁটি পুকুরটির পানির প্রায় কাছাকাছি রয়েছে। এতে সাধারন মানুষের দূর্ঘটনার আশঙ্কা করছি।
এ নিয়ে অভিযুক্তদের পক্ষে আবু সুফিয়ান বলেন, ‘নিজের জমির উপর দিয়ে রাস্তা না দিলে জোর করে কেউ নিতে পারবে না।’ এ কথা বলে প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।
সরকারিভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে পুনরায় এই রাস্তাটির পূন:সংস্কার করে গ্রামবাসীদের যাতায়াতের সমাধান করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম জানান,‘ এ ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরীত অভিযোগের অনুলিপি পেয়েছি। এ ছাড়া আমার কাছেও সরাসরি পাঠানো একটি আবেদন পেয়েছি। ভুক্তভোগীদের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার পরামর্শ দিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar