March 13, 2026, 9:06 pm
শিরোনামঃ
মানবিকতা ও নেতৃত্বে অনন্য লায়ন শাহাদাত হোসেন : সমাজসেবায় আলোকিত এক অনুপ্রেরণার নাম হাজি আলাবকস আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ শ্রীমঙ্গলে এক জমি দুই দফা বিক্রির অভিযোগ রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুল সাধারণ সম্পাদক নির্বাচিত নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নওগাঁর ধামইরহাট ও মান্দায় বজ্রপাতে জালালও পিন্টু নামে ২ কৃষকের মৃত্যু!! পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় গোপালগঞ্জে পাওনাদারদের চাপে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ। গোপালগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহারের ১০ কেজি চাল বিতরণ। বিজিবির অভিযানে ২৪ ঘণ্টায় ৬৬ লাখ টাকার ভারতীয় শাড়ি, জিরা ও গরু জব্দ দৈনিক কালবেলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক শরিফ চৌধুরী মাধবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে বিএনপি নেতা ওসমান ফকিরকে দলীয় সাধারন সম্পাদক পদ থেকে বহিস্কার ঢাকা–খুলনা মহাসড়কে গোপালগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,আহত কয়েকজন গোপালগঞ্জের মুকসুদপুর পূবালী ব্যাংকে জাল টাকাসহ আটক এক ব্যক্তি কোটালীপাড়ায় বিএনপি নেতা ইমরান খন্দকারের উদ্যোগে ইফতার মাহফিল মুরাদনগরের খামারগ্রামে শতবর্ষের ঐতিহ্যে প্রায় ৪ শতাধিক মুসল্লির ইতেকাফ, যুবসমাজের মেহমানদারী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে ১৩ মামলার আসামি গ্রেপ্তার ড্রোন ক্যামেরা দিয়ে হারিয়ে যাওয়া নদীগুলো খুঁজে বের করতে হবে: জীন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী তানোরে যুবকের আত্মহত্যা বীরগঞ্জে জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাঁচানো গেল না গৃহবধূকে কোটালীপাড়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত উপলক্ষে দোয়া ওইফতার মাহফিল আয়োজনে ইমরান খন্দকার। যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক গ্রেফতার কোটালীপাড়ায় গরীব মৎস্যজীবীদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ শ্রীমঙ্গল নতুন বাজার রাস্তা গুলো ফুটপাতে দোকান বসিয়ে উঠেছে যানজটের কারখানা কারাগারে অনুপ্রবেশের চেষ্টা, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বহিরাগত যুবক আটক কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ হবিগঞ্জ জেলা কারাগারে বন্দী রাসেলের মৃত্যু, পরিবারের অভিযোগ কারা কর্তৃপক্ষের অবহেলা মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুর প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জের মুকসুদপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযান,তেল ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সিনা টান করে বলবেন বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া।। আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী।। ফুলগাজীতে অবৈধভাবে মাটি কাটা: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি নবীনগরে ১৫ বছর বয়সী শিক্ষার্থী মোঃ রাইহান উল্লাহ ১০ দিনের এতেকাফে বসা—এলাকাজুড়ে প্রশংসা শ্রীমঙ্গল ভুনবীর চমুহনায় অবস্থিতো হাজী মনু মিয়া এতিমখানায় ওআমিনা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল ও এতিমদের মাঝে ঈদের পোষাক বিতরণ রেগুলেটর না থাকায় দুই তীরেই ভাঙন, নতুন প্রকল্পের আশ্বাস মন্ত্রীর নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত। ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল ——————– প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে -প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২
Notice :

নওগাঁয় কাঁচামরিচের দাম১৫০-২০০ পেয়ে কৃষকের মুখে হাসি

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর বিভিন্ন মাঠে এখন দেখা মিলছে মরিচের ক্ষেত। কৃষকরা স্থানীয়, সাদা ও আকাশী জাতের মরিচের আবাদ করেছেন। তবে কিছুদিন আগেও জেলার ওপর দিয়ে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা বইয়ে যায়। এতে ক্ষেত রক্ষায় যেমন বাড়তি সেচ দিতে হয়েছে তেমনি পরিচর্চাও করতে হয়েছে কৃষকদের। এছাড়া অনেক ক্ষেতও নষ্ট হয়ে যায়। ফলে মরিচের উৎপাদন কম হওয়ায় বাড়তে থাকে দাম। এতে মরিচের ঝাঁঝ বাড়তে থাকে দামেও। কৃষক-কৃষাণীরা সকাল-বিকেল ক্ষেত থেকে মরিচ তুলে বিক্রি করছেন বিভিন্ন হাট-বাজারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলায় এ বছর ৯৬৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। যা থেকে শুকনা মরিচের উৎপাদন হবে ১ হাজার ৯৩০ টন।
নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর সাপ্তাহিক শুক্র ও মঙ্গল হাট বার। ক্ষেত থেকে ভোর থেকে শুরু মরিচ উঠানোর কাজ। এরপর কৃষকরা ক্ষেতের মরিচ বিক্রির জন্য সাইকেল ও ভ্যানে করে হাটে নিয়ে আসেন। পাইকার ও কৃষকদের দরকষাকষিতে চলে বেচাকেনা। গত একমাস থেকে মরিচের দাম ঊর্ধ্বমুখী। হাটে বিক্রি হয় প্রকারভেদে ১২০-১৫০ টাকা কেজি।
কৃষকরা বলেন, মরিচ চাষে পরিশ্রম ও খরচ বেশি হয়। তবে ভাল দাম পাওয়া যায়। প্রতি বিঘায় খরচ পড়ে অন্তত ৪০ হাজার টাকা। আর এক মৌসুমে উৎপাদন হয় প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ টাকার মরিচ। ৪০ কেজিতে মনের পরিবর্তে ৪১ কেজিতে মন কিনে ব্যবসায়িরা। আবার ওজনে বেশি হলেও তার দাম দেয় না। ব্যবসায়িরা সিন্ডিকেট করে কৃষকদের প্রতারিত করে বলে অভিযোগ করেন চাষিরা ব্রুজরুকআতিতা গ্রামের মরিচ চাষি আয়েন উদ্দিন বলেন, ১০ কাঠা জমিতে মরিচ লাগিয়েছিলাম। মৌসুমের শুরুতে প্রচণ্ড খরা হওয়ার কারণে অনেক গাছ মরে যায়। তারপরও সেচ দিয়ে বাঁচিয়ে রেখেছি। গাছে অল্পপরিমাণ মরিচ আসা শুরু করেছে। ইতোমধ্যে আড়াই হাজার টাকার মরিচ বিক্রি করেছি। কীর্ত্তিপুর গ্রামের চাষি হাফিজুর রহমান বলেন, ১৫ কাঠা জমিতে মরিচ লাগিয়েছি। সপ্তাহে প্রায় ১৫ কেজি মরিচ উঠছে। বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকা কেজি। কিছুদিন আগেও ১৮০ টাকা কেজি বিক্রি হয়েছে। তবে ভাল দাম পেয়ে খুশি। কিছুদিন বৃষ্টি হওয়ায় গাছগুলো সতেজ হয়ে উঠেছে। এতে মরিচের উৎপাদনও ভাল হচ্ছে। এদিকে ক্ষেত থেকে মরিচ তুলে বাড়তি আয় করছেন কৃষাণিরা। দিনে মজুরি মিলছে ২৭০-৩০০ টাকা। অন্তত ৩ মাস মরিচ উঠানোর কাজ হবে। পাইকারি ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, কিছুদিন আগে হাটে মরিচের সরবরাহ কম থাকায় প্রতিকেতি ১৮০-২০০ টাকা পর্যন্ত কিনতে হয়েছে। তবে এখন সরবরাহ বাড়ায় কেজিতে অন্তত ৪০-৫০ টাকা কমেছে। মরিচ কাঁচা হওয়ায় শুকিয়ে যাওয়ায় ওজনে কমে যায়। এজন্য মনে এককেজি বাড়তি কিনতে হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় সরবরাহ হয়। প্রতি হাটে অন্তত ৩ লক্ষাধিক টাকার মরিচ বেচাকেনা হয়। নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, রবি ও খরিপ মৌসুম মিলে প্রায় ১৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। যা থেকে আশা করা যায় প্রায় ৩০০ মেট্রিক টন উৎপাদন হবে। গত কয়েকদিনের বৃষ্টিতে মরিচক্ষেত সতেজ হলেও কিছুটা ছত্রাকের উপদ্রব হয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদের সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে। তবে বাজারে দাম ভাল থাকায় কৃষকরা লাভবান হচ্ছে।
নওগাঁ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar