March 9, 2026, 2:32 pm
শিরোনামঃ
এতেকাফের ফজিলত! মৌলভীবাজার এক নারীকে ফিলিং স্টাইলে অপহরণ করার চেষ্টা ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফেনীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত কোটালিপাড়ায় মাছবাহী টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১. কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার গৃহবধূরকে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকারের ধৃষ্টতা: সিনিয়র আইনজীবীকে”লেংটা” করে ফেলবে বলে অশালীন মন্তব্য ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা রমজানে সায়হাম গ্রুপের উদ্যোগ মাধবপুর–চুনারুঘাটে ৪৫ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর জনিকে আটক করেছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্মাইল ফাউন্ডেশন বিডির উদ্যোগে কোরআনের পাখিদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ সারা দেশে ফিলিং স্টেশনে ভিড়, শ্রীমঙ্গলের সখিনা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুদ কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য। পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ঢাকায় সেনবাগবাসীর মিলনমেলা : আইডিইবি ভবনে এমপি জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা, এজিএম ও ইফতার মাহফিলে ব্যাপক সাড়া নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট মুকসুদপুরে যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ বিজিবির পৃথক অভিযান ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি চোরাই গরু জব্দ মানুষের কল্যাণেই আমাদের কাজ, অপ রাজনীতির সুযোগ নেই —সৈয়দ ইশতিয়াক ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩ জন স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুই হাজার মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত রুয়েটে এখন ও ১৫৫ আসন ফাকা আছে সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ
Notice :

মোংলা বন্দর জেটিতে আমদানীকৃত গাড়ীতে আগুন, চালক আহত।

শেখ মহিউদ্দিন মোংলা প্রতিনিধি

মোংলা বন্দর জেটির অভ্যান্তরে বিদেশ থেকে আমদানীকৃত একটি প্রাইভেট গাড়ীতে (হাইস গাড়ী) আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে বন্দর জেটির ২নং কার ইয়াডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় আদঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। তবে পাশে থাকা অন্যএকটি গাড়ীতে কিছুটা তাপ লাগলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বন্দর কর্তৃপক্ষ ও গাড়ী আমদানীকারকরা। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কিমিট গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সুত্রে জানায়, মোংলা বন্দরের অভ্যান্তরের সেড ও ইয়াডে আমদানীকারক ব্যবসায়ীদের রাখা আছে জাপান থেকে আমদানীকরা বিভিন্ন ব্রান্ডের প্রায় কয়েক হাজার রিকন্ডিশন গাড়ী। এছাড়া বন্দরের সেড বা ইয়াড ছাড়াও ওপেনিয়ন শেড-২ ও ১নং কার ইয়াডেও প্রচুর পরিমানে সারীবদ্ধ করে গাড়ী রাখা হয়েছে। সম্প্রতি সেখান থেকে শতাধিকের ও বেশী আমদানীকারকরা গাড়ী নিলামে বিক্রি করে কাস্টমস কর্তৃপক্ষ বলে জানায় বন্দরের বোর্ড ও জনসংযোগ বিভাগ। যারা নিলামে গাড়ী ক্রয় করেছে তারা সেই নিলামে ক্রয়কৃত গাড়ী বৃহস্পতিবার দুপুরে বের করার জন্য চালক নিয়ে জেটির ইয়াডের ভিতরে প্রবেশ করে তারা। এ সময় চালক মো: ইরফান উল্লাহ দিপু নামের চালক গাড়ীর ডালা খুলে ঢুকে গাড়ীটি চালু করতে গেলে হঠাৎ মেশিনে আগুন লাগে যায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ীটির মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যেই পুরো গাড়ীটি পুরে ছাই হয়ে যায়। এসময় গাড়ীর পাশেই নিলামে গাড়ী ক্রয়করার মালিক পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। খবর পেয়ে বন্দরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে অনেক চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্ত চালক দিপু (২৭) গাড়ী থেকে বের হতে না পেরে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। আহত গাড়ী চালক ইরফান দিপু চট্রগ্রাম জেলার বাকুলিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। সে মাইক্রো ড্রাইভার, এসেছিল নিলামে ক্রয়করা গাড়ী চালিয়ে মালিকের বাড়িতে পৌছে দিতে।

ফায়ার সার্ভিসের সদস্য ও বন্দরের নিরাপত্তার্মীরা দ্রুত গাড়ী চালক ইরফান দিপুকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বন্দর জেটির মধ্যে রক্ষীত গাড়িতে আগুন লাগার কারণ জানতে মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার মোঃ শামিম হাওলাদারকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৩ কার্য দিবসের মধ্যে এর প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহিন রহমান বলে জানায় বন্দরের উপ-সচিব মাকরুজ্জামান মুন্সি।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো বন্দর কর্তৃপক্ষ ও গাড়ী আমদানীকারকরদের আমদানীকরা হাজার কোটি টাকার গাড়ী। তবে আগুন অন্যদিকে ছড়িয়ে যেতে না পারায় পাশে থাকা অন্যান্য গাড়ীর তেমন কোন ক্ষতি হয়নী।

ঘটনার পর পরই দুর্ঘটনা কবলীত এলাকা পরিদর্শন করেছে বন্দরের উর্ধতন কর্মকর্তারা ও মোংলা থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ প্রশাসনের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar