February 19, 2026, 5:38 am
শিরোনামঃ
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পের উদ্বোধনী রংপুর ১ আসনে এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত” ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা মিরসরাইয়ে ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা কুলিয়ারচরে স্বাধীনতার পক্ষের শক্তি বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে উত্তর বন্দরে গ্রামবাসী ও নারীদের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত ৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী–!!! পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নহাটা ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাহাতাব রুবেলকে অব্যাহতি পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে লাখো কণ্ঠের একতা, বিএনপি প্রার্থীর পক্ষে বিশাল মিছিল। কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদাবাজদের থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতী ফয়জুল করীম ৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তৎপরতা*অব্যাহত রয়েছে ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,  রবিবার সকাল ১১টায় জানাজা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের
Notice :

সেবা মেডিকেল কমপ্লেক্স এর পরিচালক হারুনের সিজার অপারেশনে তাসলিমার জীবন সংকটাপন্ন

স্টাফ রিপোর্টার:

এক সময়ের ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হারুন-অর রশিদ। তিনি নাটোরের সিংড়া সদরে অবস্থিত সেবা মেডিকেল কমপ্লেক্স নামের একটি বেসরকারি মেডিকেলের ক্রয় সুত্রে মালিক। গত ১৭ বছর যাবৎ তিনি এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। বেশ কয়েক বছর যাবৎ ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন অভিযোগের গুঞ্জন শোনা যাচ্ছে। ইতিমধ্যে জাতীয় দৈনিক সহ অনলাইন গণমাধ্যমে সেবা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক হারুনের নানা কুকীর্তি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। নামটা খুব সুন্দর হলেও সেখানে মিলছেনা সেবা, হয়রানি ও প্রতারণার দৃষ্টান্ত এখন সেবা মেডিকেল। সেবা দেওয়ার নামে চলছে অপচিকিৎসা। প্রতিনিয়ত তার শিকার হচ্ছে সাধারণ মানুষ। খেটে খাওয়া দরিদ্র মানুষ প্রতিনিয়ত পড়ছে হারুনের পোষা দালালের খপ্পরে। ভুল বুঝিয়ে সেবা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেয়ার নামে হাতিয়ে নিচ্ছে টাকা।

শুধু চমকপ্রদ নামেই সেবা মেডিকেল কমপ্লেক্স। এর অন্তরালে লুকিয়ে আছে রোগীদের ভোগান্তি আর অনৈতিক কর্মকান্ড। সেবা মেডিকেলে প্রতিনিয়ত লাঞ্ছিত, বঞ্চিত ও প্রতারিত হচ্ছে অসংখ্য অসহায় মানুষ। এদিকে চিকিৎসা শাস্ত্রের সনদ না থাকলেও প্রতিষ্ঠানের পরিচালক হারুন বনে গেছেন ডাক্তার। বর্তমানে তিনি ডাক্তার হারুন নামে পরিচিত। নিজেই রোগীদের সার্জারি পর্যন্ত করেন এমন নজির ইতিহাস রয়েছে অনেক। অনেকে তার অপারেশনের পরে মৃত্যুবরণও করেছেন। কেউ কেউ আবার অঢেল টাকা খরচের পরে জীবিত রয়েছেন কোনোমতে।

সম্প্রতি সেবা মেডিকেল কমপ্লেক্সে এমন একটি লোমহর্ষ ঘটনা ঘটেছে। ঘটনা সুত্রে জানা যায়, গত ৫ মে রবিবার উপজেলার বড় চৌগ্রামের (ফিডের দোকানদার) সেলিমের পরামর্শে ছাতারদিঘী ইউনিয়নের উদিশা গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদ হাসানের স্ত্রী তাসলিমা খাতুন (২০) কে সিজার অপারেশনের জন্য সিংড়া সেবা মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হারুন অর রশিদ সেলিমের বন্ধু সেখানে গেলে ভালো চিকিৎসা হবে বলে ভুলিয়ে ভালিয়ে তাদের পাঠায় এ দালাল। পরে ওই দিন দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তাসলিমা কে সিংড়া সেবা মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর ১টা থেকে ২টার মধ্যে অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনে তাসলিমার একটি মেয়ে সন্তান হয়। পরে গত ৮/০৫/২৪ ইং তারিখে তাকে মেডিকেল থেকে রিলিজ দেওয়া হয়। ১০ দিনের মাথায় সেলাই কাটার পরের দিন থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রক্তের সাথে সাদা রঙ্গের সুতার মতো সেলাই করা গজ দেখা যায়।

অপারেশন সম্পর্কে ডাক্তারের শারীরিক গঠনের বর্ণনা দিয়ে রোগী তাসলিমা বলেন, ফর্সা করে লম্বা মাথায় চুল নেই চান্দু করে লোক তার নাম হারুন। তিনি নিজেই আমার সিজার অপারেশন করেছে। আমি এর সুবিচার চাই।

ভুক্তভোগী তাসলিমার স্বামী জাহিদ হাসান বলেন, গত ২ মাস আগে সেবা মেডিকেল কমপ্লেক্সে আমার স্ত্রী তাসলিমার সিজার অপারেশন করা হয়। অপারেশন বাবদ আমার কাছ থেকে সাড়ে ১৫ হাজার টাকা নেয়। অভিজ্ঞ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার দ্বারা অপারেশনের কথা বলে হারুন নিজেই অপারেশন করেছে। সে ডাক্তার না হয়েও সিজার করে আমাদের সাথে প্রতারণা করেছে। তাকে এসব কথা বলে ক্ষতি পূরণ চাইতে গেলে হারুন বলেন, এসব নিয়ে বেশী বাড়াবাড়ি করলে তোদের সমস্যা আছে বলে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। গত ৫ মে থেকে এখন পর্যন্ত তাসলিমার শরীরে ২০ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। বর্তমানে আমার স্ত্রীর জীবন সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি হারুনের প্রতারনার বিচার এবং ক্ষতি পুরন চাই।

তাসলিমার বাবা বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন ডাক্তার শারমিন সুলতানা কে দিয়ে অপারেশন কথা বলে হারুন নিজেই অপারেশন করেছেন। আমরা গরিব অসহায় মানুষ ইনফেকশন হয়ে আমার মেয়ে তাসলিমা ২ মাস যাবৎ ভুগছেন। আমি এর বিচার চাই

এ বিষয়ে মুঠোফোনে সেবা মেডিকেল কমপ্লেক্স এর পরিচালক হারুন অর রশিদ অপারেশনের বিষয়ে অস্বীকার করে বলেন, আমি ডাক্তার না অপারেশন করবো কি ভাবে। অপারেশন করেছেন বগুড়া
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোছাঃ শারমিন সুলতানা। তারা আমার কাছে ১লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি পূরণ চেয়েছে। আমি রাজি না হয়ে আমার সেবা মেডিকেলে চিকিৎসা নিতে বলেছি।

সরেজমিনে রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাসলিমার অবস্থা খুব ক্রিটিক্যাল বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ডাক্তার শারমিন সুলতানা সেবা মেডিকেল কমপ্লেক্সে রোগী দেখেন প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। অথচ তিনি রবিবার দুপুরে ওই মেডিকেলে কিভাবেই বা করলেন সিজার অপারেশন এমন প্রশ্ন জনমনে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar