শ্রীমঙ্গলে সরকারি বন বিভাগের নিয়মকানুনের তোয়াক্কা না করে প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে গোপনে বিক্রি করার অভিযোগ উঠেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেইনের বিরুদ্ধে
প্রসঙ্গত যে, গত ১ জুলাই সকাল ৯টায় রেলওয়ে থানার ভেতরে থাকা বড় এবং মাঝারি সাইজের বেশ কিছু গাছ রেলওয়ে থানার ভেতর থেকে সাইজ অনুযায়ী টুকরো করে শহরের সোনার বাংলা রোড দিয়ে ট্রাক যোগে নিয়ে যেতে দেখেছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী এবং আশপাশের দোকানে লাগানো ভিডিও ফুটেজ থেকে এসব তথ্য মেলে।
এ ছাড়া থানার ভেতরে গিয়েও দেখা যায় গাছ কাটার চিত্র। গাছগুলো কেটে ফেলা হলেও বন বিভাগ বলছে, তারা কিছুই জানে না।