May 20, 2026, 8:12 pm
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
Notice :

লিংক রোডে ইজিবাইকে ষ্টিকারে চাঁদাবাজি নিরব ট্রাফিক পুলিশ

ইউসুফ আলী প্রধান নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ

মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলাচলরত ব্যাটারী চালিত অটোরিক্সা, ইজিবাইক ও মিশুক গাড়ীতে ষ্টিকার বাণিজ্যের অভিযোগ উঠেছে। লিংক রোডের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড বাসস্ট্যান্ড থেকে নারায়ণগঞ্জের চাষাড়া স্ট্যান্ড পর্যন্ত চলাচলকারী অন্তত ৫০০/৬০০ অটোরিক্সা ও ইজিবাইকে ব্যবহৃত হচ্ছে এসব ষ্টিকার । কিছু কতিপয় স্বার্থান্বেসী মহল নাম সর্বস্ব ভুঁইফোর সংগঠন তৈরী করে জেলা ট্রাফিক পুলিশকে ম্যানেজের মাধ্যমে এই সড়কে চলাচলকারী ব্যাটারী চালিত অটোরিক্সা, ইজিবাইক ও মিশুক গাড়ীতে প্রতিমাসে দুই থেকে তিন হাজার টাকা ভাড়ায় ষ্টিকার দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এই সংঘবদ্ধ সিন্ডিকেটের ষ্টিকার ব্যবহার করলে সড়কে কোন পুলিশি ঝামেলা পোহাতে হয় না। ষ্টিকার ছাড়া সড়কে উঠলেই তাদেরকে ধরে পুলিশে দেয় ওই সিন্ডিকেটের সদস্যরা। পোহাতে হয় নানান ঝামেলা। এমনই অভিযোগ এই সড়কটিতে চলাচলরত ইজিবাইক চালকদের।
সোমবার (৮ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় লিংক রোডের সাইনবোর্ড স্ট্যান্ডে , যাত্রীর অপেক্ষায় সাড়িবদ্ধ ভাবে দাড়িয়ে আছে অসংখ্য ইজিবাইক। প্রত্যেকটি গাড়িতেই কোন না কোন সংগঠনের ষ্টিকার লাগানো রয়েছে। ষ্টিকারগুলোর মধ্যে রয়েছে ‘বাংলাদেশ অটো বাইক শ্রমিক লীগ’ নারায়ণগঞ্জ জেলা কমিটি, ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়ন’ ইজিবাইক মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ, ফতুল্লা থানা, ‘বিনদিয়া হিজড়া পরিবহন’সহ বিভিন্ন ষ্টিকার।
ষ্টিকার ব্যবহারকারী কয়েকজন ইজিবাইক চালকের সাথে কথা বলে জানা যায়, গাড়ীতে ষ্টিকার থাকলে শান্তিতে গাড়ী চালানো যায়। কোথাও পুলিশ ধরে না। ধরলেও ফোন দিলে পুলিশ ছেড়ে দেয়। তাই বাধ্য হয়েই আমরা ষ্টিকার ব্যবহার করছি। ষ্টিকার ছাড়া রাস্তায় বের হলেই পুলিশ ঝামেলা করে। যারা ষ্টিকার দেয় তারাই ষ্টিকার ছাড়া গাড়ী ধরিয়ে দেয়। কারা ষ্টিকার দেয় জানতে চাইলে তিনি জানান, জালকুড়ির রাজু ভাই এই ষ্টিকার দেয়।
আব্দুল কুদ্দুস নামে ‘বাংলাদেশ অটো বাইক শ্রমিক লীগ’ নারায়ণগঞ্জ জেলা কমিটির ষ্টিকার ব্যবহারকারী জানান, ভাই প্রতিমাসে দুই হাজার টাকা দিতে হয়। টাকা না দিলে পুলিশ দিয়ে হয়রানী করায়। ষ্টিকার থাকলে পুলিশ গাড়ী ধরে না, শান্তিতে গাড়ী চালানো যায়।
মো: শফিক নামে ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়ন’ ইজিবাইক মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ, ফতুল্লা থানা কমিটির ষ্টিকার ব্যবহারকারী জানান, ষ্টিকার ছাড়া রাস্তায় বের হলে গাড়ী চালানো যায় না। ষ্টিকার থাকলে পুলিশ ধরলেও কমিটি থেকে ফোন দিলে গাড়ী ছেড়ে দেয়। তাই বাধ্য হয়েই ষ্টিকার নিতে হয়।
সামছু নামে ‘বিনদিয়া হিজড়া পরিবহন’ এর ষ্টিকার ব্যবহারকারী জানায়, এখন ষ্টিকার হলেই রাস্তায় গাড়ী চলে, ষ্টিকার ছাড়া রাস্তায় বের হওয়া যায় না। যারা ষ্টিকার দেয়, তারাই এসব গাড়ী নিয়ন্ত্রণ করে থাকে। পুলিশের সাথেই তাদের সুসম্পর্ক। তারা পুলিশকে যা বলে তাই করে। সংসার চালাতে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়। আমরা এই ষ্টিকার সিন্ডিকেটের কাছে জিম্মি।
এ ব্যাপারে জেলা ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) আব্দুল করিম জানান, ষ্টিকার থাকলে পুলিশ গাড়ী ধরে না এ কথাটি সত্য নয়। বরং ষ্টিকারযুক্ত গাড়ীগুলোকেই আমরা বেশী ধরি। আমরা নিয়মিত অভিযান চালিয়ে মামলা এবং রেকারিং করে থাকি। কারা এসব গাড়ীতে ষ্টিকার দেয় তাদেরকে চিহ্নিত করে নিউজ করেন। আমরা কারো সাথে এ ব্যাপারে আপোষ করি না। রথ যাত্রার কারণে আমরা একটু ব্যস্ত ছিলাম। তাই অভিযান একটু কম হয়েছে। অচিরেই অভিযান শুরু হবে।
বিনদিয়া হিজড়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা যদি গাড়ী আটক করি, তখন সে অনেক হিজড়া নিয়ে এসে আমাদেরকে হেনস্তা করে। এখানে বিশেষ পেশার লোকজনও ষ্টিকার বাণিজ্যের সাথে জড়িত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar