February 19, 2026, 9:35 am
শিরোনামঃ
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পের উদ্বোধনী রংপুর ১ আসনে এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত” ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা মিরসরাইয়ে ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা কুলিয়ারচরে স্বাধীনতার পক্ষের শক্তি বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে উত্তর বন্দরে গ্রামবাসী ও নারীদের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত ৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী–!!! পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নহাটা ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাহাতাব রুবেলকে অব্যাহতি পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে লাখো কণ্ঠের একতা, বিএনপি প্রার্থীর পক্ষে বিশাল মিছিল। কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদাবাজদের থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতী ফয়জুল করীম ৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তৎপরতা*অব্যাহত রয়েছে ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,  রবিবার সকাল ১১টায় জানাজা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের
Notice :

বাঘায় মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে হামলা, আহত -২

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উত্তর সোনাদহ জামে মসজিদে আযান দেওয়াকে কেন্দ্র করে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির দুইজন সদস্য গুরুত্বর আহত হয়েছে। রবিবার (৭ জুলাই) দুপুরে যোহর নামাজের আযান দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

জানা যায়, উত্তর সোনদহ জামে মসজিদের আওতায় ১০৪ ঘর মানুষের একটি সমাজ রয়েছে। এর মধ্যে উশৃংখল আচরণ ও সমাজিক নানা কর্মকান্ডে বাঁধা দেওয়ায় ৫ ঘর মানুষকে সমাজচ্যুত করা হয়। এরপর থেকেই মসজিদ, মাদ্রাসা ও মসজিদে আযান দেওয়া এবং কোরআন তেলাওয়াত কে তারা সাংঘর্ষিক মনে করে। কেউ মৃত্যু বরণ করলে মসজিদের মাইকে এলাউন্স করলে তারা ক্ষিপ্ত হয়। সমাজচ্যুতদের মধ্যে রয়েছেন, মসলেম উদ্দিন, ফজলুল হক উভয় পিতা মৃত জাহাঙ্গীর @জংলী, জসিম উদ্দীন মোল্লার ছেলে আব্দুর রশিদ, মৃত আজিত মোল্লার ছেলে তুজাম এবং মজনু।

স্থানীয় সুত্রে জানা যায়, নিয়মিত নামাজি না হলেও রবিবার দুপুরে নির্ধারিত সময়ের আগেই মসজিদে আজান দিতে যান ফজলুল হকের ছেলে জিনারুল। মাইকের যান্ত্রিক ত্রুটি থাকায় মসজিদের ইমাম শামসুল ইসলাম মাদ্রাসার এক ছাত্রকে বক্সে আজান দিতে বলেন। এ সময় জিনারুল রাগান্বিত হয়ে তার পরিবারের লোকজন কে ডেকে নিয়ে গেলে তারা ইমাম শামসুল ইসলাম ও তার ছাত্র কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারতে উদ্ধৃত হয়। বিষয়টি জানতে পেরে ঘটনা স্থলে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মানিক ও সেন্টু হাজির হয়। এ সময় সমাজচ্যুতদের আক্রমণে গুরুত্বর আহত হয় মানিক ও সেন্টু আলী। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে প্রেরন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে উত্তর সোনাদহ নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম শামসুল ইসলাম বলেন, আমি মাদ্রাসা ও মসজিদের দায়িত্ব পালন করি। মাদ্রাসার বেতন না দেওয়া ও সমাজের লোকের সাথে সুসম্পর্ক না থাকার কারনে তাদের সমাজ থেকে আলাদা করা হয়। পরবর্তীতে তারা জোর করে মসজিদে এসে ফেসবুক চালায়, ছবি দেখে, বলতে গেলেই যতো দন্দ হয়। আজকে জোরপূর্বক আজান দিতে আসে ফজলুল হকের ছেলে জিনারুল কিন্তুু মাইকের যান্ত্রিক ত্রুটি থাকায় আমি আমার এক ছাত্রকে বক্সে আজান দিতে বলি। এর পর আমি এবং আমার ছাত্রদের মারার জন্য জিনারুল ও তার গোত্রের লোক জন ধারালো হাসুয়া, সাবল ও লঠি-সোটা নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে। তখন আমি ভয়ে আমার ছাত্রদের নিয়ে দরজা বন্ধ করে কমিটির লোকজন কে মোবাইলে জানাই। এ সময় কমিটির সদস্য মানিক ও সেন্টু আসলে তাদের উপর অতর্কিত হামলা করা হয়।

আড়ানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য কুদরত আলী বলেন, আমি এই সমাজেরই মানুষ এই মসজিদেই নামাজ পড়ি। আমার জানা মতে জিনারুল নিয়মিত নামাজ পড়েনা অথচ ঘটনার দুই তিনদিন আগে থেকেই নির্ধারিত সময়ের আগেই সে আজান দিচ্ছে। হয়তো তার ভেতরে কোন পরিকল্পনা থাকতে পারে। আজকের এ ঘটনায় হামলার শিকার দুই জন কমিটির সদস্য তারা আশঙ্কা জনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে এ ঘটনা কে অত্যন্ত জঘন্য ও নিকৃষ্টতম বলে আক্ষায়ীত করেছেন এই জনপ্রতিনিধি।

ঘটনার পর থেকে মসলেম উদ্দিন,ফজলুল হক, আব্দুর রশিদ, তুজাম এবং মজনু বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar