February 18, 2026, 6:34 pm
শিরোনামঃ
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পের উদ্বোধনী রংপুর ১ আসনে এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত” ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা মিরসরাইয়ে ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা কুলিয়ারচরে স্বাধীনতার পক্ষের শক্তি বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে উত্তর বন্দরে গ্রামবাসী ও নারীদের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত ৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী–!!! পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নহাটা ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাহাতাব রুবেলকে অব্যাহতি পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে লাখো কণ্ঠের একতা, বিএনপি প্রার্থীর পক্ষে বিশাল মিছিল। কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদাবাজদের থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতী ফয়জুল করীম ৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তৎপরতা*অব্যাহত রয়েছে ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,  রবিবার সকাল ১১টায় জানাজা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের
Notice :

নওগাঁর মহাদেবপুরের ১০ নং ইউপির মেম্বার রুমুনের বিরুদ্ধে গৃহবধুকে ভাগিয়ে বিয়ে করার অভিযোগ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

 নওগাঁর মহাদেবপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ঔষধ কোম্পানির প্রতিনিধির এক সন্তানসহ বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। জানা গেছে, উপজেলার ভীমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়াডের সদস্য ও সোনাপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ইউপি সদস্য আজমল হোসেন রুমুন এক ঔষধ কোম্পানির প্রতিনিধির বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত কয়েক বছর পূর্বে সোনাপুর গ্রামের মৃত মছির উদ্দিনের মেয়ে ফৌজিয়ার খাতুন ওরফে টুম্পার সাথে ওই ইউপি সদস্য প্রেমের সম্পর্ক গড়ে তাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছিলেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান হয়। এর কয়েক বছর পর উভয়ের মধ্যে বনিবনা না হওয়ায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তাদের সন্তানটি ইউপি সদস্যের কাছেই থাকে। এরপর ইউপি সদস্য আজমল হোসেন রুমন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রামের এক নারীকে বিয়ে করে।অন্যদিকে ফৌজিয়ার খাতুন টুম্পার আপন মামাতো ভাই ঔষধ কোম্পানির প্রতিনিধি ধামইরহাট উপজেলার কাজিপুর গ্রামের আব্দুল বারী সরদারের ছেলে মাহবুবুল আলম মিঠুর সাথে উভয় পরিবারের সম্মতিতে ২০১৯ সালে তাদের বিয়ে হয়। সেখানেও একটি ছেলে সন্তানের জন্ম হয়। এর মাঝে ইউপি সদস্য রুমন তার দ্বিতীয় স্ত্রী থাকা অবস্থায় টুম্পাকে নিয়ে আবারও পালিয়ে এবং উভয় পরিবারের চাপে কয়েকদিন পর টুম্পাকে তার পরিবারের কাছে ফেরত দিতে বাধ্য হয় রুমন। কিছুদিন পূর্বে ইউপি সদস্য রুমুন উত্তরগ্রামে বিয়ে করা তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয়।গত (২৯ জুন) শনিবার বেলা প্রায় ১১টার দিকে মাহবুবুল আলম এর স্ত্রী ফৌজিয়া খাতুন টুম্পাকে বদলগাছী ভাড়া বাসা থেকে এক সন্তানসহ পালিয়ে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় ইউপি সদস্য রুমন। এর কয়েকদিন পরে ইউপি সদস্য রুমন টুম্পা ও তার সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ফিরে এলে এলাকায় শুরু হয় আলোচনা -সমালোচনার ঝড়। এখন তারা সোনাপুর গ্রামে রুমন এর বাড়িতে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছে। এ বিষয়ে ইউপি সদস্য আজমল হোসেন রুমন জানায়, ৬ মাস পূর্বে ফৌজিয়া খাতুন টুম্পা তার স্বামীকে তালাক দেয় এবং সে কয়েকদিন আগে টুম্পাকে বিয়ে করেছে।
টুম্পার স্বামী মাহবুবুল আলম এর সাথে কথা হলে তিনি জানান, গত ২৬ জুন বুধবার পর্যন্ত বদলগাছি ভাড়া বাসায় তার স্ত্রী ফৌজিয়া খাতুন টুম্পা ও সন্তানকে নিয়ে একসাথে থেকেছেন। পরদিন বৃহস্পতিবার স্ত্রী-সন্তানকে বাসায় রেখে তার কর্মস্থল আদমদিঘীতে ফিরে গেছেন। এরপর শুক্রবারেও তার স্ত্রী টুম্পার সাথে মোবাইলে কথা হয়েছে। শনিবারে তার স্ত্রীর ফোন বন্ধ পেয়ে শ^শুড়বাড়ীসহ সকল আত্মীয়দের বাড়ীতে ফোনে যোগাযোগ করে তার কোন সন্ধান পাননি। পরবর্তীতে ইউপি সদস্য আজমল হোসেন রুমনের ফোন থেকে মেসেঞ্জারে একটি তালাক নামা পান তিনি।
সেখানে দেখা যায়, গত ডিসেম্বরের ১৬ তারিখে তাকে তালাক দিয়েছে মর্মে লেখা রয়েছে। তিনি আরো অভিযোগ করেন যে, মৈনম এলাকার এক কাজীর মাধ্যমে ব্যাকডেটে এ ভূয়া তালাকনামা তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি। এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউপি সদস্য রুমন এ নিয়ে তিনবার টুম্পাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। গত ইউপি নির্বাচনে আজমল হোসেন রুমন মেম্বার হওয়ার পর “ভালোবাসার মেম্বার” নামে একটি ফেসবুক আইডিও চালু করেন। অনেকেই বিনোদন করে বলা-বলি করছে, ভালোবাসার মেম্বারের টুম্পার প্রতি ভালোবাসা শেষ হয় নাই, তাই এবার হ্যাটট্রিক করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, একজন জনপ্রতিনিধির এমন কাজ করা মোটেও ঠিক হয়নি। এ বিষয়ে জানতে ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্রের মোবাইলে বারবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।
নওগাঁ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar