January 22, 2026, 5:03 pm
শিরোনামঃ
নাসিরনগরের এডভোকেট একে এম কামরুজ্জামান মামুনসহ বহিষ্কার রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশে অভিযান চালিয়ে দুই ডাকাত আটক ভয়ের পরিবেশ তৈরি করে ইউএপির দুই শিক্ষককে বরখাস্ত, পুনর্বহালের দাবি পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন ১১ প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে ঝিনাইদহ কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর সন্ত্রাসী হামলা। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫ ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে না—নূরুল ইসলাম বুলবুল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে ৩ টি সংসদীয় আসনে মোট ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে । গোপালগঞ্জ মুকসুদপুর চাকু ও ওষুধ নিয়ে হাবিব বোরখা পড়ে মাদ্রাসায় প্রবেশ।পুলিশ তাকে আটক করেছে নরসিংদীর শিবপুরে বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে নিহত এক । রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় ৫০ হাজার পিস ইয়াবা এবং ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।  নোয়াখালীতে ডিএনসির সফল অভিযান: গাঁজা গাছ উদ্ধার, প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত খাগড়াছড়ি: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট রাজনীতিতে নতুন দিক দেশবাসীকে এতে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জিএম কাদের শিক্ষা উন্নয়নে ৩ বিজিবি’র মানবিক উদ্যোগ: পানছড়িতে স্কুল ব্যাগ ও সোলার প্রদান সিলেট জেলা জাতীয়তাবাদী প্রচার দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত: অসহায় শিক্ষার্থীর পড়াশোনার ভার নিলেন আমান উল্লাহ্ সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা রূপগঞ্জে বিক্রমপুর স্টীল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে ১ জন নিহত, আহত-১ কারাগার থেকেই ভোটাধিকার প্রয়োগ: খাগড়াছড়ি জেলা কারাগারের ১৬ বন্দী দিচ্ছেন পোস্টাল ব্যালটে ভোট ঝিনাইদহের নবগঙ্গা নদীর পরিচ্ছন্নতা অভিযান। নড়াইলের কালিয়ায় গাঁজার গাছসহ দুইজন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা রামপালে এ জামাত ইসলামের প্রার্থী আঃ ওয়াদুদ এর সাথে সাংবাদিক দের মতবিনিময় দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত -: শোক সংবাদ :- কুলিয়ারচরে বিএনপি নেতা আনোয়ারুল হক আর নেই চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১কেজি গাঁজাসহ আটক টুঙ্গিপাড়ায় চায়ের দোকানে অজ্ঞাত ব্যক্তির রহস্যজনক মৃত্যু গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার। সীমান্তে বাড়ছে আতঙ্ক,পরিত্যক্ত অবস্থায় ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার বিজিবি কক্সবাজার মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জ-১ আসনে গণ-অধিকার পরিষদের প্রার্থী কাবির মিয়ার মনোনয়ন বৈধতা পেলেন পানছড়িতে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত এঁর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শামশুল হক আটক। দৈনিক বর্তমান বাংলা পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলো চা বাগানের সন্তান স্বরণ সিং কুলিয়ারচরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান ঝিনাইদহে হোটেল মালিককে হাতুড়িপেটা ও নগদ টাকা লুট। পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের মূল শক্তি: সিরাজুল মনির নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Notice :

সাভারে সাবেক এমপির স্ত্রী খুন, ইলেকট্রিক সুইচবোর্ডে ছিল ক্লু,১৩ বছর পর রহস্য উদঘাটন।

মোঃমনির মন্ডল,সাভারঃ

সাভারে সাবেক এমপির স্ত্রী খুন, ইলেকট্রিক সুইচবোর্ডে ছিল ক্লু,১৩ বছর পর রহস্য উদঘাটন।

 

 

সাভার মডেল থানার পাশে নিজ বাসায় ১৩ বছর আগে নৃশংসভাবে খুন হন সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম শামসুদ্দোহা খানমজলিসের স্ত্রী সেলিনা খানমজলিশ মেহের (৬৩)। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি না করায় পুলিশের একাধিক ইউনিট তদন্ত করেও কুলকিনারা করতে পারেনি। পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের দায়িত্ব পেয়ে ১৩ বছর পর রহস্য উদঘাটন হয়েছে। শয়ন কক্ষের ইলেকট্রিক সুইচ বোর্ডে খুনি রেখে গিয়েছিল ক্লু।

পুলিশ, ডিবি, সিআইডি চাঞ্চল্যকর এই খুনের কুলকিনারা করতে না পারলেও পিবিআই রহস্য উদঘাটন করে ঘাতকদের চিহ্নিত করেছে। এ ঘটনায় সাভার মডেল থানার ইলেকট্রিশিয়ান সুবল রায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার জবানিতে এসেছে মর্মস্পর্শী এ ঘটনার সঙ্গে নিহতের বড় মেয়ে শামীমা তাহের পপি ও গৃহপরিচারিকা আরতিকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই।

এ প্রসঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট পিবিআই প্রধান, অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বলেন, সাভারের সাবেক এমপির স্ত্রী হত্যা মামলার তদন্ত অনেকদূর এগিয়েছে, শেষ হতে আরো সময় লাগবে। তিনজনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে তদন্তে অগ্রগতি হয়েছে জানিয়ে পিবিআই ঢাকার জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা বলেছেন, ঘটনাটি যেহেতু স্পর্শকাতর এবং দীর্ঘ কয়েক বছর পর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে তাই তদন্তের স্বার্থে সব তথ্য এখনো জানানো যাচ্ছে না।

তিনি আরো জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তার বড় মেয়ে পপি, সুবল চন্দ্র রায় ও আরতিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পপি ও আরতিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় পপির মেয়ের জামাতা আবুল কালাম আজাদকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের সাব-ইন্সপেক্টর মো. ইমরান আহমেদ বলেছেন, গত ৬ জুন বৃহস্পতিবার পপি ও আরতিকে ৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা তদন্তে সহায়ক তথ্য দিয়েছে। তিনি জানান, অনেক বছরের পুরানো এ ঘটনায় তদন্তে তিনটি কারণ সামনে এসেছে। এর মধ্যে পারিবারিক, রাজনৈতিক ও সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে এ ব্যাপারে সুনির্দিষ্ট করে বলা যাবে। এ মামলায় গ্রেপ্তারকৃত তিনজন কারাগারে রয়েছেন। সুবলের সঙ্গে নিহতের বড় মেয়ে পপির যোগাযোগ ছিল।

পিবিআইয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, খুনের আগে ওই বাসার ইলেকট্রিক সুইচ বোর্ডে সমস্যা হলে পপি ফোন করে সুবলকে ডেকে নেয়। খুনের পর সেই সুইচ বোর্ডে ও এর নিচে একটি ছবির এ্যালবামে সুবল ক্লু ও আলামত রেখে সটকে পড়ে। ভাঙা সুইচ বোর্ডের সূত্র ধরে গত ৩০ মে বিকেলে সাভার থানা সংলগ্ন রেজিস্ট্রি অফিসের অদূরে নেত্র বিজনেস সেন্টার থেকে সাভার মডেল থানার ইলেকট্রিশিয়ান সুবল রায়কে (৫২) আটক করে পিবিআই। এরপর তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আদালতে পাঠানো হলে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

সুবলের বক্তব্যে পপি ও আরতির নাম আসলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সুবলকে আটকের আগে ২৯ মে বুধবার সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লা থেকে স্বরস্বতী নামে এক মহিলাকে উত্তরাস্থ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। আলোচিত খুনের তদন্তের পুরো বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত বলে জানা গেছে।

খুনের অন্যতম কারণ হিসেবে ধারনা করা হচ্ছে, শামসুদ্দোহা খানমজলিস ১৯৮৬ সালে সংসদ সদস্য থাকাকালীন উত্তরায় একটি প্লট বরাদ্দ পেয়েছিলেন। ১৯৯১ সালে তিনি তার সম্বন্ধী (সেলিনা খানমজলিশের খালাতো ভাই) মুকিতুর রহমান ভূঁইয়ার (এম আর ভূঁইয়া) কাছে সেটি বিক্রি করে ফের সংসদ নির্বাচনে অংশ নেন। কিন্তু জমি রেজিস্ট্রি হয়নি। খানমজলিসের মৃত্যুর পর ঢাকার বনানীর বাসিন্দা এম আর ভূঁইয়া জমি রেজিস্ট্রির জন্য সেলিনা খানমজলিশের কাছে গেলে সেখানে উপস্থিত তার দুই মেয়ে ও এক জামাতা আপত্তি করেন। এর কিছু দিন পর এম আর ভূঁইয়া মারা যান। উত্তরার এই প্লটে নির্মিত ভবনে খানমজলিশের কন্যা শিল্পী স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, খালাতো ভাই এম আর ভূঁইয়াকে প্লটটি রেজিস্ট্রি করে দিতে দুই মেয়েকে চাপ দেওয়াই সেলিনা খানমজলিশের জীবনে কাল হতে পারে।

আদালত পুলিশ জানিয়েছে, গত ১০ জুন নিহতের মেয়ে পপি ও বাসার ওই সময়কার গৃহপরিচারিকা আরতিকে ফের সাত দিনের রিমান্ডে আনতে আদালতে পাঠানো তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত ৩ জুন সুবল রায় আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে আসামী সুবল রায় জানায় ভিকটিম সেলিনা খান মজলিশকে (৬৩) ঘটনার দিন (২০১১ সালের ১৪ জুন) ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টার মধ্যে যেকোনো সময় নিহতের বড় মেয়ে শামীমা তাহের পপির (৫৫) সহায়তায় হত্যার উদ্দেশ্যে তার গলায় পোঁচ মারে। মামলার তদন্তকালে জানা যায় হাজতি আসামী আরতি সরকার ঘটনার সময় ঘটনাস্থল সাভার থানার পাশে ৯৬/৩ দক্ষিণপাড়ার বাসায় নিহতের বাড়ির দ্বিতীয় তলায় অবস্থান করে বাড়িতে লোকজনের আসা যাওয়ার গতিবিধি পর্যবেক্ষণে নিয়োজিত ছিল। গ্রেপ্তারকৃত সুরুল রায় (৫০) ও আসামী শামীমা তাহের পপির (৫৫) ঘনিষ্ঠজন হিসেবে ঘটনার সময়ে উক্ত অপরাধ সংঘটনের সময় নিয়োজিত ছিল।’

উল্লেখ্য, ২০১১ সালের ১৪ জুন সাভার মডেল থানা সংলগ্ন দক্ষিণপাড়ায় নিজ বাসভবনে প্রতিবন্ধী পুত্র আব্দুল কাদের খানমজলিশ সেতুর সামনে হত্যার উদ্দেশে ফল কাটার চাকু দিয়ে সেলিনা খানমজলিশের গলায় পোঁচ মারা হয়। মেয়েদের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর মারা যান তিনি। বাসার নিচতলায় নিহতের দুই মেয়ে স্বামী-সন্তানসহ থাকতেন। নিহতের ছোট মেয়ে ইলোরা খানমজলিশ যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। হত্যাকাণ্ডের পরের দিন বিকেলে নিহতের ছোটভাই শাফিউর রহমান খান বাদি হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar