February 19, 2026, 7:25 am
শিরোনামঃ
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পের উদ্বোধনী রংপুর ১ আসনে এমপি পদপ্রার্থী রায়হান সিরাজী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত” ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে গণজোয়ার শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা মিরসরাইয়ে ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা কুলিয়ারচরে স্বাধীনতার পক্ষের শক্তি বীরমুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট চষে বেড়াচ্ছেন রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ চাঁপাইনবাবগঞ্জকে শান্তির নগরে গড়ে তুলবো ——-হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত ধানের শীষের সমর্থনে উত্তর বন্দরে গ্রামবাসী ও নারীদের বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত ৪৮ নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, জামায়াত ‘ধর্ম ব্যবসায়ী–!!! পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! মাগুরায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার ওঠান বৈঠক অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নহাটা ইউনিয়ন যুবদল নির্বাচন পরিচালনা কমিটি থেকে মাহাতাব রুবেলকে অব্যাহতি পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে লাখো কণ্ঠের একতা, বিএনপি প্রার্থীর পক্ষে বিশাল মিছিল। কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম একইদিনে তিন দলের শেষ নির্বাচনী সমাবেশ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নওগাঁর পোরশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁদাবাজদের থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতী ফয়জুল করীম ৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা ২৮ চা বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন : হাজারো চা শ্রমিকের বিশাল নির্বাচনী সমাবেশ নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য বাগমারায় বিপুল পরিমাণ দেশী অস্ত্র উদ্ধার কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা নড়াইলের চাঁদপুর গ্রামে থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী গোপালগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিতে যৌথ বাহিনীর জোরালো ও নিরপেক্ষ তৎপরতা*অব্যাহত রয়েছে ডিজিটাল কারচুপি ঠেকাতে মাঠে সতর্ক বিএনপি, জামায়াতকে ভোটে প্রতিহতের আহ্বান কায়কোবাদ ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দেবী যশোরেশ্বরীর মন্দির নির্মাণ করেছিলেন রাজা প্রতাপাদিত্যের কাকা শ্রী বসন্ত রায় নাসিরনগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ টেকনাফে নাফনদীর গোলাগুলিতে গুলিবিদ্ধ স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু,  রবিবার সকাল ১১টায় জানাজা চট্টগ্রাম-৮ আসনে ডা. আবু নাসের ভাইয়ের সমর্থনে চাঁদগাঁওয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের
Notice :

সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক লটারির মাধ্যমে নতুন ২জন লাখপতি নির্বাচিত।

মোহাম্মদ আবু নাছের, নিজস্ব প্রতিবেদক :

সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক লটারির মাধ্যমে নতুন ২জন লাখপতি নির্বাচিত।

মোহাম্মদ আবু নাছের, নিজস্ব প্রতিবেদক

সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক লটারির মাধ্যমে নতুন ২জন লাখপতি নির্বাচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ জুন ) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ মানিকপুর গ্রামের কৃতি সন্তান টপ স্টার গ্রুপের কর্ণধার, দানবীর ও মানবতার ফেরিওয়ালা লায়ন সৈয়দ হারুনুর রশীদ হারুন তাঁর নিজ বাড়ি সৈয়দ মঞ্জিলে ” সৈয়দ হারুন ফাউন্ডেশন ” (একটি শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা ) কর্তৃক লটারির মাধ্যমে নির্বাচিত নতুন লাখপতি এবং বিশেষ সম্প্রদায়ের কিছু পরিবারের স্বপ্ন পূরণ,সদস্যদের মনোনীত ব্যক্তিদের বিভিন্ন খাতে সাহায্য সহায়তা এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর আহবায়ক মো: ইসহাক ও সদস্য সচিব রমজান আলী মাসুমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, টপ স্টার গ্রুপের কর্ণধার, দানবীর ও মানবতার ফেরিওয়ালা লায়ন সৈয়দ হারুনুর রশীদ হারুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবদুস সাত্তার বিএসসি, টপ স্টার গ্রুপের পরিচালক মোঃ শাহাদাত হোসেন মিন্টু, সৈয়দ হারুন এর বড় মেয়ের স্বামী ব্যাংকার স্মৃতি স্মরণ্য, বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক আলী হোসেন রতন, বিশিষ্ট সমাজসেবক আবু ইউছুপ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সৈয়দ হারুন এর সহধর্মিণী সৈয়দা সাজেদা আক্তার শেলী, সৈয়দ হারুন এর বড় মেয়ে সৈয়দা শারমিন আক্তার, মেঝো মেয়ে সৈয়দা ইয়াসমিন আক্তার, ছোট মেয়ে সৈয়দা তনিমা তাসনিম, সবার ছোট একমাত্র ছেলে সৈয়দ মো: রাহাত রশীদ, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর ৫নং অর্জুনতলা ইউনিয়নের সকল ওয়ার্ডের কর্মীবৃন্দ, আগত অতিথিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

উক্ত অনুষ্ঠানে ৪র্থ বারের মতো লটারির মাধ্যমে নির্বাচিত নতুন ২ জন লাখপতি নির্বাচিত হয়। চতুর্থ লাখপতি নির্বাচিত হয় ঈদিলপুর গ্রামের মনি বেগম ও পঞ্চম লাখপতি ছিলোনিয়া গ্রামের তাসলিমা বেগম। বিজয়ী লাখপতিদের কে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিনিধি বাড়ি গিয়ে গাড়ীতে করে অনুষ্ঠানস্হলে নিয়ে আসেন।

এসময় লটারীতে স্বপ্ন পূরণে বাজার নির্বাচনে ৪জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন- (১) ৬নং ওয়ার্ড জানোরা, (২) ১নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম, (৩) ৭নং ওয়ার্ডের মো: সালাহ উদ্দিন ও (৪) ৮নং ওয়ার্ডের সালেহা বেগম।

লাখপতি ও স্বপ্ন পূরণে বাজার নির্বাচনে বিজয়ীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিজয়ী লাখপতিদের হাতে পুরষ্কারের চেক তুলে দেন সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুনুর রশীদ হারুন।

অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সহ অতিথিগণ কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বিদায়ী ও দায়িত্বে নিয়োজিত প্রতিনিধিদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। সকল অতিথিগণ কে লায়ন সৈয়দ হারুনুর রশীদ হারুন এর বড় মেয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান মেগা স্টার এর পক্ষ থেকে সৌজন্য উপহার প্রদান করা হয়।

এসময় নির্বাচিত বিজয়ী লাখপতিদের অনুভূতি জানতে চাওয়া হলে তাসলিমা বেগম বলেন, আমি অনেক খুশী, পুরষ্কারের ১ লাখ টাকা দিয়ে আমার ছেলে মেয়ের লেখা পড়া করাবো। মনি বেগম বলেন, পুরষ্কারের খবর শুনে আমি প্রথমে ২রাকাত নফল নামাজ আদায় করি, আমার ছেলে মেয়ের লেখা পড়ায় ও সংসারের উন্নয়নমূলক কাজগুলো করবো। আমি দোয়া করি যিনি এ মহৎ কাজ করেছেন মহান আল্লাহ তায়ালা তাঁকে সুস্হতার সাথে নেক হায়াত দান করুন।

স্বপ্ন পূরণে বাজার নির্বাচনে বিজয়ীদের সঙ্গে নিয়ে পর্যায়ক্রমে ৫নং ইউনিয়নের নিকটবর্তী বাজারে তাদের পছন্দসই কেনাকাটা করে দেওয়া হবে বলে জানান, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুনুর রশীদ হারুন ।

অতঃপর সৈয়দ হারুন ফাউন্ডেশন এর পরবর্তী কর্ণধার সৈয়দ হারুনুর রশীদ হারুন এর বড় মেয়ে বলেন, বাবার প্রতিষ্ঠিত সৈয়দ হারুন ফাউন্ডেশন এর গৃহীত কাজ গুলো আগামীতে চলমান থাকবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সৈয়দ হারুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও প্রতিনিধিদের অংশ গ্রহণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ৪ ঘন্টা ব্যাপী অনুষ্ঠানটি উপভোগ করার পর নির্বাচিত বিজয়ীগণ, সকল অতিথি ও সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিনিধিগণ সহ নৈশভোজে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar