সাভারে ও আশুলিয়া ঝুঁকি নিয়ে ট্রাকে বাড়ি যাচ্ছে মানুষ।
মোঃমনির মন্ডল,সাভার।
সাভার ও আশুলিয়ায় ঘরমুখো মানুষ ঈদ-উল-আজহার আনন্দ পরিবারের সকলের সাথে ভাগাভাগী করতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে বাড়ি ফিরছে ।
শনিবার বিকেলে শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল, জিরানী বাজার, শ্রীপুর, ইপিজেড ও বাড়ইপাড়া এলাকায় এমন চিত্র চোখে পড়ে।
বাস ভাড়া একটু বেশি হওয়ায় ট্রাকেই যাচ্ছেন বলে জানিয়েছেন একাধিক ট্রাকযাত্রী। তবে নিম্ন আয়ের মানুষজনই বেশি যাচ্ছে এ পন্থায়। যাচ্ছেন নারীরাও।
বাইপাইল এসএ পরিবহনের সামনে গার্মেন্টসশ্রমিক আজিজুলের সাথে কথা বলে তিনি বলেন, ঈদের আনন্দ পরিবারের সাথে উপভোগ করতে
বাড়ি যাচ্ছি ট্রাকে , আমি বগুড়া যাব। বাস ভাড়া বেশি হওয়ায় ট্রাকেই যাচ্ছেন তিনি। ট্রাকে ঝুঁকি রয়েছে জেনেও ভাড়া কম হওয়ায় এভাবেই যাচ্ছেন তিনি।
আরেক ট্রাক যাত্রী আরমান জানান, তার বাড়ি রংপুর। বাস ভাড়া তুলনামূলক বেশি হওয়ায় ট্রাক বেছে নিয়েছেন তিনি। এখানে ভাড়াও কম। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে চিন্তিত তিনি। বৃষ্টি হলে ভিজেই যেতে হবে। সাথে আবার যানজটও আছে সড়কে।
বড়ইপাড়া এলাকায় কথা হয় ট্রাকের যাত্রী আলমাছ হোসেনের সাথে কথা হলে তিনি জানান, জিরানী বাজার এলাকার একটি পোশা