May 20, 2026, 7:34 pm
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, থানায় অভিযোগের সিদ্ধান্ত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস। শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের তাণ্ডব: তিন সাংবাদিকের ওপর হামলায় ‘দৈনিক শ্রীমঙ্গলের কাগজ’ পত্রিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ পানছড়িতে ভূমি মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফুলবাড়ীতে ৩ লক্ষ্য ৫৬ হাজার ৪০০ শতটাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ আটক। সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজ করছে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন কুলিয়ারচরে লেয়ার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন; হুমকির মুখে ফসলি জমি সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ফ্যাসীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর আহমদ বকুল মনিরামপুরে কৃষিজমি রক্ষায় অভিযোগ দ্রুত হস্তক্ষেপ, প্রশংসিত এসিল্যান্ড মাহির দায়ান আমিন। রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২। ‎মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বন্ধুদের সাথে আড্ডা ও মদ্যপান এর সময় গণধর্ষনের শিকার বান্ধবি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত! নম্বরবিহীন সিএনজির ধাক্কায় ঝরলো কিশোর প্রাণ, আদালতে চালক শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ-ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে: নুর আহমদ বকুল নওহাটা খাদ্য গুদামে অনিয়মের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ দিনাজপুর বীরগঞ্জের ঐতিহ্যবাহী ডাক্তার খানা মাঠ পরিদর্শনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও.জেলা পরিষদ প্রশাসক ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন  মুকসুদপুরে নতুন উপজেলা সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান করেছেন সাংবাদিকতা এখন মোহ নাকি দায়িত্ব? প্রশ্নের মুখে অনলাইন প্রতিনিধি নিয়োগ সংস্কৃতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য — এস.এম. ফয়সল এমপি সাইমা ভাবির সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার জোয়ার ‎কুলিয়ারচরে এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে ধ্রুম্রজাল; সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলায় পরিকল্পিত হত্যা? মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত তাহিরপুর সীমান্তে ‘বিজিবির সোর্স’ সন্দেহে এক ব্যক্তিকে হত্যা পিরোজপুরে এসএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ কাণ্ড পরীক্ষার্থীর হয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় বোনের পরীক্ষা দেওয়ার অভিযোগ, প্রশ্নফাঁস নিয়েও তোলপাড় ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ হামে শিশু মৃত্যু: তদন্ত কমিশন গঠন করে দায়ীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে: ওয়ার্কার্স পার্টি সভাপতি কনক, সম্পাদক জাহাঙ্গীর বাকবিশিস’র বিভাগীয় কমিটি গঠিত বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক সময়মতো স্কুলে আসেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক : ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা গোপালগঞ্জের মুকসুদপুর ৬০জন প্রান্তিক মৎস্য জীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬ শ্রীমঙ্গল সরকারি কলেজে ফ্রি মেডিক্যাল ক্যাম্প রবিবার বাকবিশিস’র সম্মেলনে বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের অতিরিক্ত এক পয়সা খরচ হবে না দুর্গম সীমান্তে মানবিক উদ্যোগ কেষ্টমনি পাড়ায় ৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ ঝালকাঠির কাঠালিয়ায় ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন
Notice :

ধামরাইয়ে অটো চালক কালাম হত্যার মুলহোতাসহ গ্রেফতার-৩।

মোঃমনির মন্ডল,সাভারঃ

ধামরাইয়ে অটো চালক কালাম হত্যার মুলহোতাসহ গ্রেফতার-৩।

 

 

ঢাকার ধামরাইয়ে চালককে হত্যার পর অটোরিকশা
ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ ৪জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। মোটরসাইকেল ক্রয়ের জন্য টাকা যোগাড় করতে তারা এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানায় র‌্যাব।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে আশুলিয়ার নবীননগর এলাকার র‌্যাব-৪, সিপিসি-২ এর নবীনগর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪, সিপিস- ২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে বুধবার রাতে ঢাকার সাভার, ধামরাই ও মানিকগঞ্জের সদর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার ধামরাই এলাকার শান্ত মনি দাস ওরফে বিচ্ছু শান্ত (১৯), বিজয় মনি দাস (২০) ও শ্রীকান্ত কর্মকার (২০) এবং মানিকগঞ্জ জেলার বিশ্বনাথ মনি দাস ওরফে বিশু (২০)।

ভুক্তভোগী কালাম বিশ্বাস টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন ধুপুরিয়া এলাকার বাসিন্দা। সে সাভারের ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতো বলে জানা যায়।

র‌্যাব জানায়, গত ৯ জুন দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের পশ্চিম বাড়িগাঁও এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে মৃতদেহটি অটোচালক কালাম বিশ্বাস এর বলে সনাক্ত করা হয়। এ ঘটনার পর নিহতের স্ত্রী ধামরাই থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১২ জুন রাতে ঢাকা জেলার সাভার, ধামরাই ও মানিকগঞ্জ জেলার সদর এলাকায় অভিযান পরিচালনা করে এই হত্যাকান্ডের মূলহোতা ও অটোরিকশা ছিনতাইকারী চক্রের নেতা বিচ্ছু শান্তসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সংবাদ সস্মলনে র‌্যাব-৪, সিপিস-২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতার আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ৮ জুন আসামী শান্ত বাইক কেনার উদ্দেশ্যে বাসা হতে বের হয়ে অপর দুই আসামী বিশু ও বিজয় এর সাথে দেখা করে। অল্প টাকায় বাইক ক্রয় করা যাবে না বিধায় গ্রেপ্তার আসামীরা একটি অটোরিকশা ছিনতাই করে বিক্রি করবে বলে পরিকল্পনা করে। অতঃপর পূর্বের পরিচিত অটোরিকশা চালক নিহত কালামকে টার্গেট করে এবং ভুক্তভোগীকে মাদক সেবন করিয়ে ও সুইচ গিয়ারের ভয় দেখিয়ে অটোরিকশা ছিনতাই করবে বলে ঠিক করে। গ্রেপ্তারকৃত শান্ত নিহত কালামকে রিজার্ভ ভাড়া নিবে বলে জানায়। পরবর্তীতে ভুক্তভোগীকে অটোরিক্সাসহ তারা ধামরাই এলাকার একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে যায়।

কোম্পানী কমান্ডার আরও বলেন, ঘটনার দিন রাতে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও পশ্চিমপাড়া নির্জন জায়গায় অটোরিক্সা থামিয়ে পূর্বপরিকল্পনানুযায়ী ভুক্তভোগীকে মাদক সেবন করায়। পরে সে অচেতন হয়ে পড়লে আসামী শান্তর সাথে থাকা সুইচ গিয়ার দিয়ে গলায় ও বুকে এলোপাথাড়ী ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে মৃতদেহটি যেন কেউ দেখতে না পারে সেজন্য আসামী বিজয় খড় দিয়ে মৃতদেহ ঢেকে দেয় এবং আসামী বিশু নিহতের অটোরিকশাটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের অপর সহযোগী শ্রীকান্তের সহযোগিতায় ছিনতাইকৃত অটোরিকশাটি গোপন করে।

তিনি আরও বলেন, ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে র‌্যাব-৪ এর অভিযান চলমান রয়েছে। সেই সাথে গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা সাভার বাজার ও ধামরাই এলাকায় চুরি, ছিনতাই এবং সেই টাকা দিয়ে মাদক সেবন করে থাকে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar