গোপালগঞ্জের কাশিয়ানীতে চিকিৎসা প্রদান করছে ভূয়া এক ডাক্তার
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে শুনীল অধিকারীর ছেলে সুজন চন্দ্র অধিকারী ( সজল) নামের এক লোক পল্লী চিকিৎসক হয়ে সরাসরি প্যাডে ডাক্তার উল্লেখ করে দীর্ঘদীন যাবত ভূলভাল চিকিৎসা প্রদান করে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনগণের গোপন তথ্যের ভিত্তিতে সরজমিনে গেলে এর পুরোপুরি সত্যতা পাওয়া যায়।
প্রকাশ্যে তিনি তার টেবিলে ডাক্তার উল্লেখ পূর্বক প্যাডে চিকিৎসা নামক অপচিকিৎসা প্রদান করছেন।
তার কাছে জানতে চাইলে তিনি বলেন সিভিল সার্জন ও নাকি তার চেম্বার ভিজিট করেছেন,কোনো সমস্যা নেই বলেছেন।
তিনি আরও বলেন তার অনেক ঊর্ধ্বতন আত্মীয়-স্বজন হয়েছে এসব ব্যাপারে তাহারা তাকে নাকি সাপোর্ট দিয়ে যাচ্ছেন ২৪ বছর যাবত। তাই নাহলে তিনি প্রকাশ্যে কিভাবে এই চিকিৎসা প্রদান করছে বলে বলেন তিনি।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন বহু সাংবাদিক তার ব্যাপারে নিউজ করেছেন তাতে তার কিছুই হয়নি।
সব কিছু নাকি ম্যানেজ করার ক্ষমতা রয়েছে তার।
স্থানীয় সুশীল জনগণের দাবি ও প্রশ্ন কিভাবে একজন সাধারণ পল্লী চিকিৎসক হয়ে সরাসরি ডাক্তার উল্লেখ পূর্বক চিকিৎসা প্রদান করতে পারেন এই লোক।
এছাড়াও বিভিন্ন প্যাথলজির বিজ্ঞাপন ক্যালেন্ডার লিফলেট, ফেস্টুন দিয়ে সাজিয়ে রেখেছেন তার চেম্বার।
সর্বশেষ নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় শুশিল নাগরিক গন সাংবাদিকদের মাধ্যমে সরকারি আইন অনুসারে সঠিক তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
নির্বাহী সম্পাদক: মো: মোসাদ্দেক হোসেন বাবুল
প্রকাশক: ইমরান জামান কাজল
www.sawdeshtvnews.com