খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় শাওন তালুকদার (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা দুর্বৃত্তরা।
বুধবার (৫ জুন) রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
ঘটনাস্থানে আমাদের নিজস্ব প্রতিবেদকের সঙ্গে কথা হয়, মোহাম্মদ ইলিয়াস নামক একজন ব্যক্তির সঙ্গে,তার দেওয়া তথ্য মতে দিনের বেলায় কোন প্রকারে এই এই মৃতদেহ রেল লাইনের উপর ফেলা সম্ভব না, কারণ সবসময়ের জন্য এই লাইনে রেল চলাচল করে, রাতের অন্ধকারে আনুমানিক সময় ৭.৪৫/৮.৩০এই সময়ে দুর্বৃত্তরা এই মৃতদেহ রেখে পালিয়ে যায়।এছাড়া সন্ধার পর থেকে প্রায়শী এ রেল লাইনের উপর উঠতি বয়সের ছেলেরা মাদক সেবন করে। যার ফলে এই রেল লাইন দিয়ে মানুষের চলাচল সন্ধ্যার পরে থেকে কমতে থাকে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, শাওনকে গতকাল তার কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে দেখা যায়। রাত ৯টার দিকে শাওনের রক্তাক্ত দেহ রেললাইনে পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Nice