March 9, 2026, 2:53 pm
শিরোনামঃ
এতেকাফের ফজিলত! মৌলভীবাজার এক নারীকে ফিলিং স্টাইলে অপহরণ করার চেষ্টা ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফেনীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত কোটালিপাড়ায় মাছবাহী টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১. কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার গৃহবধূরকে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকারের ধৃষ্টতা: সিনিয়র আইনজীবীকে”লেংটা” করে ফেলবে বলে অশালীন মন্তব্য ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা রমজানে সায়হাম গ্রুপের উদ্যোগ মাধবপুর–চুনারুঘাটে ৪৫ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর জনিকে আটক করেছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্মাইল ফাউন্ডেশন বিডির উদ্যোগে কোরআনের পাখিদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ সারা দেশে ফিলিং স্টেশনে ভিড়, শ্রীমঙ্গলের সখিনা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুদ কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য। পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ঢাকায় সেনবাগবাসীর মিলনমেলা : আইডিইবি ভবনে এমপি জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা, এজিএম ও ইফতার মাহফিলে ব্যাপক সাড়া নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট মুকসুদপুরে যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ বিজিবির পৃথক অভিযান ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি চোরাই গরু জব্দ মানুষের কল্যাণেই আমাদের কাজ, অপ রাজনীতির সুযোগ নেই —সৈয়দ ইশতিয়াক ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩ জন স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুই হাজার মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত রুয়েটে এখন ও ১৫৫ আসন ফাকা আছে সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ
Notice :

কিশোর গ্যাং মোটরসাইকেল ব্যবহার করে বেশি,শাহ মোঃ সজিব ।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব বলেন, কিশোর’ একটি চমৎকার শব্দ। রবীন্দ্রনাথের ‘ছুটি’ গল্পে ফটিকও ছিল কিশোর। কিশোর শব্দের সাথে ‘আলো’ মানে “কিশোর আলো”, অথবা ‘কুমার’ মানে ” কিশোর কুমার” বা ‘বাতায়ন’ মানে “কিশোর বাতায়ন” কিংবা “গঞ্জ” মানে “কিশোরগঞ্জ” এগুলোই বেশি মানানসই এবং আমরা এসব শব্দই শুনে আসছি। কিন্তু ইদানীং ‘কিশোর’ শব্দের সাথে ‘গ্যাং’ যুক্ত হয়ে তৈরি করেছে “কিশোর গ্যাং” যা খুবই আপত্তিকর।
অল্প বয়সী কিছু ছেলে জোটবদ্ধ হয়ে বিশৃঙ্খল কাজ কর্ম করে বেড়াচ্ছে বা করার চেষ্টা করছে। এরা আবার ছিনতাই, চুরি, মাদকের সাথে জড়িত। ফলে এক অন্ধকার জীবনের দিকে এগিয়ে যেতে চায় যা কোনভাবেই কাম্য হতে পারে না। জীবন কী বোঝার আগেই দু’একটি মামলায় আসামি হয়ে যাচ্ছে কেউ কেউ। অথচ তাদের হওয়ার কথা ছিল দু’একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান। কেন তারা এ পথে চলে যাচ্ছে বা জড়িয়ে পড়ছে সেটার কারণ খুঁজে বের করতে হবে। কারণগুলোতে জোর দিতে পারলে এটি আর বাড়বে না বা বন্ধ হয়ে যাবে। সবার আগে কিশোরদের বাবা মাকে দায়িত্ব নিতে হবে। কিশোর সন্তান কোথায় যায়, কী করে, কার সাথে মিশে, কেন মিশে এসব তদারকি করতে হবে। তার প্রতিটি সময়ের হিসাব চাইতে হবে। রাতে বাইরে অবস্থান করতে দেয়া যাবে না। স্কুল কলেজের শিক্ষকগনও শক্ত হতে হবে যাতে তার কোন শিক্ষার্থী বিপথগামী না হয়। প্রত্যহ সমাবেশে এসব বিষয়ে বক্তব্য দিতে হবে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দকে সদা সজাগ থাকতে হবে। কোন পাড়া, এলাকা, মহল্লায় যেন এরা বাড়তে না পারে।
আইন-শৃঙ্খলা বাহিনী, পুলিশ, প্রশাসন সকলকে সদা জাগ্রত থাকতে হবে। অপরাধ করে বসলে আর কোন ছাড় নয়। পাড়া মহল্লায় নানাবিধ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে। যাতে তারা বাজে কাজে যেতে না পারে। এক্ষেত্রে সমাজের ধনাঢ্য অংশ সহযোগিতা করতে পারেন।
পড়াশোনা বা কোন কর্মের বাইরে রাখা যাবে না এসব কিশোরদের। পড়াশোনা না করলে অতি দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিদেশ পাঠানো যেতে পারে। ঢাকায় কর্মে নিয়োজিত করা যেতে পারে। নানা প্রশিক্ষণে ব্যস্ত রাখা যায়।
সাংবাদিক সমাজকেও তৎপর হতে হবে৷ কোন এলাকায় এমন বয়সীদের উৎপাত শুরু হলে কলম ধরতে হবে। তাদের অপকর্ম তুলে ধরতে হবে যাতে তা অংকুরেই বিনাশ করা যায়। ফেসবুক, ইউটিউবে তারা যেন কোন অনলাইন কার্যক্রম করতে না পারে সেক্ষেত্রে সতর্ক থাকা দরকার। তাদের ফেসবুকও নজরদারিতে রাখতে হবে। এই গ্যাংয়ের লোকজন মটর সাইকেল বেশি ব্যবহার করে। তাই মটর সাইকেলের ওপর নজর রাখতে হবে। সন্দেহজনক কিছু মনে হলে ধরে ফেলতে হবে। অনেক সময় ব্যাগে ছুরি, চাপাতি বহন করে কেউ কেউ। কলেজ/স্কুলে ঢোকার সময় বা অন্যত্র ব্যাগ চেক করতে হবে। কেউ যাতে এসব জিনিস সহজে না পায় বা বহন করতে পারে সতর্ক হতে হবে। বিভিন্ন উদ্দেশ্য সামনে রেখে প্রায়ই নানাবিধ সভা, সমাবেশ, মিটিং, সিটিং হয়ে থাকে। সেখানেও কিশোর গ্যাং বিরোধী প্রচারণা চালানো যেতে পারে।
যদি কোন ব্যক্তি এসব গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেয় তবে তাদেরকেও বয়কট করতে হবে। কারো কাছে কোন তথ্য থাকলে স্থানীয় প্রশাসন, থানা অথবা ৯৯৯ এ কল করে জানাতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই তবে এসব কিশোর গ্যাংয়ের উচ্ছৃঙ্খলতা রুখে দেয়া যাবে এবং সমাজে শান্তি বিরাজ করবে। তাই আসুন সবাই সবার দায়িত্বটুকু পালন করি। কিশোর গ্যাং নিয়ে আলোচনার সময় নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব এ কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar