March 9, 2026, 2:49 pm
শিরোনামঃ
এতেকাফের ফজিলত! মৌলভীবাজার এক নারীকে ফিলিং স্টাইলে অপহরণ করার চেষ্টা ৭৫০ পরিবারের মাঝে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ঈদ উপহার সামগ্রী বিতরণ ফেনীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত; প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী কালিয়াকৈরে গাড়ীর চাপায় এক পথচারী নিহত দোয়ারাবাজারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত কোটালিপাড়ায় মাছবাহী টমটম ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১. কোটালীপাড়ায় বিএনপি নেতা আলামিনের বিরুদ্ধে একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার গৃহবধূরকে স্বামীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ নড়াইলে ট্রলির ধাক্কায় শিশু নিহত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ফেনী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকারের ধৃষ্টতা: সিনিয়র আইনজীবীকে”লেংটা” করে ফেলবে বলে অশালীন মন্তব্য ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা শ্রীমঙ্গলে চুরি হওয়া ১৫ ভরি স্বর্ণসহ ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার হয়নি এখনো গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা রমজানে সায়হাম গ্রুপের উদ্যোগ মাধবপুর–চুনারুঘাটে ৪৫ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর জনিকে আটক করেছে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার স্মাইল ফাউন্ডেশন বিডির উদ্যোগে কোরআনের পাখিদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ সারা দেশে ফিলিং স্টেশনে ভিড়, শ্রীমঙ্গলের সখিনা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল মজুদ কুলিয়ারচরের ফরিদপুরে প্রয়াত বিএনপি নেতা নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য। পানছড়িতে জেএসএস–ইউপিডিএফ সংঘাত: গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। ঢাকায় সেনবাগবাসীর মিলনমেলা : আইডিইবি ভবনে এমপি জয়নুল আবদিন ফারুককে সংবর্ধনা, এজিএম ও ইফতার মাহফিলে ব্যাপক সাড়া নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে নারীদের নাগরিক মর্যাদা ও বৈষম্যহীনতার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা! রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র সংকট মুকসুদপুরে যুবলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ বিজিবির পৃথক অভিযান ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি চোরাই গরু জব্দ মানুষের কল্যাণেই আমাদের কাজ, অপ রাজনীতির সুযোগ নেই —সৈয়দ ইশতিয়াক ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩ জন স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুই হাজার মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত রুয়েটে এখন ও ১৫৫ আসন ফাকা আছে সাংবাদিক জননী সন্ধ্যা ভট্টাচার্যের ২য় মৃত্যুবার্ষিকী আজ
Notice :

দুর্নীতিবাজকে সরাসরি দুর্নীতিবাজ বলতে শিখুন

.জহুরুল হক রিপোর্টার,ঢাকাঃ-জিহাদ হোসেন

 

দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেছেন, আমরা যারা দুর্নীতি করি, তারা বেশি বেশি কথা বলি, বিভিন্নজনকে উপদেশ দিই। এজন্য আমাদের কথা কেউ শোনে না। আবার দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও ঘুষখোরদেরকেই আমরা বেশি সম্মান করি। এতে তারা দুর্নীতি-অনিয়মে আরও উৎসাহ পায়। বিশ্বের অন্য কোথাও এমনটি নেই। জনগণকে এদেশের মালিকানা দেওয়া হয়েছে। তাই আপনারা যারা সাধারণ জনগণ, তারা দুর্নীতিবাজকে সরাসরি দুর্নীতিবাজ বলতে শিখুন।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজারে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদক আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক আখতার হোসেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

দুদক কমিশনার আরও বলেন, নারায়ণগঞ্জ ধনী এলাকা, এখানে প্রভাবশালীর সংখ্যা বেশি। আর প্রভাবশালীরাই বেশি দুর্নীতি করে। এখানে যারা অভিযোগ দিবেন তাদের যেন কোনো প্রকার হয়রানি করা না হয়। আপনাদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দুদকের। প্রতিটি অভিযোগের বিষয়ে দুদকের জেলা কার্যালয় যেন অত্যন্ত কঠোর থাকে।

অন্যায্য অভিযোগ গ্রহণ করা হবে না জানিয়ে দুদক কমিশনার বলেন, অনেকেই এসে অভিযোগ করেন, আমার জমি অধিগ্রহণ করা হলেও সরকার আমাকে টাকা দিচ্ছে না। পরে খতিয়ে দেখা যায়, তার জমির খাজনা, খতিয়ান, নামজারি কিছুই ঠিক নেই। তাহলে অফিসার তাকে কীভাবে টাকা দিবেন! কেউ হিংসাত্মক মনোভাব নিয়ে অভিযোগ দায়ের করবেন না। কেউ অন্যায্য অভিযোগ দিলে দুদক সেটি গ্রহণ করবে না। দুদককে অনেকেই অনেক শক্তিশালী মনে করেন। কিন্তু আইনের নির্ধারিত গণ্ডির বাইরে দুদক যেতে পারবে না।

বিশেষ অতিথির বক্তব্যে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আখতার হোসেন বলেন, আমাদের নিরলস প্রচেষ্টার পরেও দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনা যায়নি। কিন্তু আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফলকাম হবো।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ব্যক্তির দায় কখনোই প্রতিষ্ঠান নিবে না। একটি প্রতিষ্ঠানের ১-২ ভাগ লোক দুর্নীতিতে জড়িত থাকেন। আমি যদি দুর্নীতি না করি, তাহলে আমার অধস্তনেরা এটি অনুসরণ করবে। সমাজের প্রতি, আমার ডিপার্টমেন্টের কাছে আমি কতটা দায়িত্বশীল সেটা আমার চিন্তা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলেছি। কিন্তু দুর্নীতিকে সমূলে উখাত করতে না পারলে আমরা সফল হবো না। তাই আমাদের দুর্নীতিকে না বলতে হবে।। আমাদের লক্ষ্য সমাজ থেকে দুর্নীতি উচ্ছেদ করা। সেবা নিতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, সেটি আপনারা আমাদের জানালেই সমাধান সম্ভব। এজন্য সেবাগ্রহীতা ও দাতার মধ্যে বন্ধন তৈরি করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাহমুদুল হক বলেন, দুর্নীতি এদেশে নতুন নয়। এটি অনেক পুরোনো। চানক্যের অর্থশাস্ত্রে দুই হাজার বছর আগে বলা হয়েছে, এই ভূখণ্ডে চল্লিশ প্রকারের দুর্নীতি হতে পারে। দুদকের আজকের আয়োজন সরকারি অফিসে সেবাপ্রার্থীরা কী ধরনের হয়রানি হচ্ছেন তা জানতে। সরকারি প্রতিষ্ঠানগুলো যদি ৫০ ভাগ সেবাও দিতে পারে তাও মানুষ স্বস্তির নিশ্বাস পারে। তবে আমাদের কিছু সিস্টেমেটিক ত্রুটি আছে। আমার অফিসে প্রতিদিনই গণশুনানি হয়।। সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবাপ্রার্থীরা যান।

দুদককে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের জনগণের মধ্যেও সমস্যা আছে। জমির মালিক না হয়েও অনেকে ভুয়া কাগজপত্র করে জমির মালিক হয়ে যাচ্ছেন। এখানে সাধারণত বিভিন্ন জেলার মানুষ এসে জমি ক্রয় করেন। এদের অধিকাংশই সেই জমিটি বেশ কয়েক বছর খালি রাখেন। সেই খালি জমিটি তার অনুপস্থিতিতে দখল হয়ে যাচ্ছে। এরকম অনেক জমি, টাকা উদ্ধারের কাজ প্রতিনিয়ত আমার করতে হচ্ছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিন্তকরণসহ বহু কাজ আমাদের করে যেতে হবে। দুদকের এই গণশুনানি চমৎকার একটি আয়োজন। দুদককে ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ জেলায় এমন আয়োজনের জন্য। আমরা চাই যেন কোনো দুর্নীতি, ঘুষ না থাকে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), তিতাস গ্যাস, ভিক্টোরিয়া হাসপাতাল, ভূমি অফিস, খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ আরও বেশকিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আসা সর্বমোট ৫৫টি অভিযোগ উত্থাপিত হয়। সেবা গ্রহীতাদের অভিযোগের প্রেক্ষিতে সেবাদাতারা সরাসরি উত্তর দেন। গণশুনানিতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar