March 13, 2026, 9:00 pm
শিরোনামঃ
মানবিকতা ও নেতৃত্বে অনন্য লায়ন শাহাদাত হোসেন : সমাজসেবায় আলোকিত এক অনুপ্রেরণার নাম হাজি আলাবকস আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ শ্রীমঙ্গলে এক জমি দুই দফা বিক্রির অভিযোগ রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুল সাধারণ সম্পাদক নির্বাচিত নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নওগাঁর ধামইরহাট ও মান্দায় বজ্রপাতে জালালও পিন্টু নামে ২ কৃষকের মৃত্যু!! পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় গোপালগঞ্জে পাওনাদারদের চাপে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ। গোপালগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহারের ১০ কেজি চাল বিতরণ। বিজিবির অভিযানে ২৪ ঘণ্টায় ৬৬ লাখ টাকার ভারতীয় শাড়ি, জিরা ও গরু জব্দ দৈনিক কালবেলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক শরিফ চৌধুরী মাধবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে বিএনপি নেতা ওসমান ফকিরকে দলীয় সাধারন সম্পাদক পদ থেকে বহিস্কার ঢাকা–খুলনা মহাসড়কে গোপালগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,আহত কয়েকজন গোপালগঞ্জের মুকসুদপুর পূবালী ব্যাংকে জাল টাকাসহ আটক এক ব্যক্তি কোটালীপাড়ায় বিএনপি নেতা ইমরান খন্দকারের উদ্যোগে ইফতার মাহফিল মুরাদনগরের খামারগ্রামে শতবর্ষের ঐতিহ্যে প্রায় ৪ শতাধিক মুসল্লির ইতেকাফ, যুবসমাজের মেহমানদারী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে ১৩ মামলার আসামি গ্রেপ্তার ড্রোন ক্যামেরা দিয়ে হারিয়ে যাওয়া নদীগুলো খুঁজে বের করতে হবে: জীন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী তানোরে যুবকের আত্মহত্যা বীরগঞ্জে জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাঁচানো গেল না গৃহবধূকে কোটালীপাড়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত উপলক্ষে দোয়া ওইফতার মাহফিল আয়োজনে ইমরান খন্দকার। যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক গ্রেফতার কোটালীপাড়ায় গরীব মৎস্যজীবীদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ শ্রীমঙ্গল নতুন বাজার রাস্তা গুলো ফুটপাতে দোকান বসিয়ে উঠেছে যানজটের কারখানা কারাগারে অনুপ্রবেশের চেষ্টা, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বহিরাগত যুবক আটক কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ হবিগঞ্জ জেলা কারাগারে বন্দী রাসেলের মৃত্যু, পরিবারের অভিযোগ কারা কর্তৃপক্ষের অবহেলা মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অভিযোগ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুর প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জের মুকসুদপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযান,তেল ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌ উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সিনা টান করে বলবেন বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া।। আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী।। ফুলগাজীতে অবৈধভাবে মাটি কাটা: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি নবীনগরে ১৫ বছর বয়সী শিক্ষার্থী মোঃ রাইহান উল্লাহ ১০ দিনের এতেকাফে বসা—এলাকাজুড়ে প্রশংসা শ্রীমঙ্গল ভুনবীর চমুহনায় অবস্থিতো হাজী মনু মিয়া এতিমখানায় ওআমিনা খাতুন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল ও এতিমদের মাঝে ঈদের পোষাক বিতরণ রেগুলেটর না থাকায় দুই তীরেই ভাঙন, নতুন প্রকল্পের আশ্বাস মন্ত্রীর নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত। ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল ——————– প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে -প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২
Notice :

রাষ্ট্রীয় নথি ফাঁসের মামলায় খালাস পেলেন ইমরান খান

Reporter Name

পাকিস্তানের একটি উচ্চ আদালত রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজা বাতিল করেছেন। তার আইনজীবী ও দল সোমবার এ তথ্য জানিয়েছে। তবে অন্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে তিনি আপাতত কারাগারেই থাকবেন।

৭১ বছর বয়সী ইমরান খান ২০২২ সালে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের ইসলামাবাদে পাঠানো একটি গোপন বার্তা প্রকাশের অভিযোগে নিম্ন আদালতে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।

তিনি গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন।
২০১৮-২০২২ সালে ইমরান খানের মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিও এই অভিযোগ থেকে খালাস পেয়েছেন, যা জেলে থাকা নেতার জন্য একটি বড় বিজয়। ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আইন বিষয়ক মুখপাত্র নাঈম পাঞ্জুথা এক্সে একটি পোস্টে বলেছেন, ‘আল্লাহকে ধন্যবাদ, সাজা বাতিল করা হয়েছে।’

ইমরান খান বলেছিলেন, গোপন নথিটি পাকিস্তান সেনাবাহিনী ও মার্কিন সরকারের তার সরকারকে পতনের ষড়যন্ত্রের প্রমাণ ছিল।

ওয়াশিংটন ও পাকিস্তানের সামরিক বাহিনী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলাটি ছিল চারটির মধ্যে একটি, যেটিতে ইমরান খানকে ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচনের ঠিক আগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এর মধ্যে আরো দুটি মামলায় তিনি আপিল করলে সাজা স্থগিত করা হয়। কিন্তু সোমবারের খালাস সত্ত্বেও সাবেক এই ক্রিকেট তারকা কারাগারে থাকবেন।

কারণ তৃতীয় স্ত্রী বুশরা খানের সঙ্গে তার বিয়ে সম্পর্কিত আরেকটি মামলায় সাত বছরের সাজা চলছে।
ইমরান খানের অন্য একজন আইনজীবী আলী জাফর একটি টিভি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা এই বিজয় উদযাপন করব।’ ইমরান খান তার অন্য মামলাগুলোতেও খালাস পাবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাজহার আব্বাস বলেন, ‘এটি একটি বিশাল রাজনৈতিক ও আইনি বিজয়।’ তবে তিনি সতর্ক করে দিয়েছেন, ইমরান খানকে যেকোনো সময় মুক্তি দেওয়া হবে বলার সময় এখনো আসেনি।

রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগসহ আরো কয়েকটি মামলায় ইমরান খানের নাম রয়েছে।

ইমরান খান দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে বিরোধিতা করেছেন, তাকে ও তার দলকে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছেন। সামরিক বাহিনী এসব অভিযোগ অস্বীকার করে এবং গত বছর তার প্রাথমিক গ্রেপ্তারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের সময় রাষ্ট্রীয় স্থাপনায় হামলার জন্য ইমরান খান ও তার সমর্থকদের বিচারের আহ্বান জানায়। ইমরান খান ও তার দলকে ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে কারাবন্দি নেতার সমর্থনপুষ্ট প্রার্থীরা সর্বাধিক আসন জেতেন। তবে তারা সরকার গঠন করতে পারেননি। পরিবর্তে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে সরকার গঠন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Skip to toolbar